somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলিম্পিক মুহূর্ত

১৩ ই আগস্ট, ২০১২ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহামেদ ফারাহ এবারের লন্ডন অলিম্পিক এর ৫০০০ ও ১০০০০ মিটার দৌড় এর সোনা বিজয়ী। তার জন্ম সোমালিয়া তে হলেও পড়ালেখার উদ্দেশ্যে ৮ বছর বয়সেই সে ইংল্যান্ড এ আসে। জীবনের শুরুতে একজন ফুটবলার হওয়ার ইচ্ছা থাকলেও সে এখন বিশ্বের অন্যতম একজন এথলিট। সেই প্রথম এথলিট, যে গ্রেট ব্রিটেনের হয়ে ১০০০০ মিটার এর সোনা জিতেছে।


চায়না এর দৌড়বিদ লিও জিয়াং। ২০০৪ সালের অলিম্পিক এ ছেলেদের ট্র্যাক & ফিল্ড এ সেই, চায়নার পক্ষে প্রথম সোনা বিজয়ী। ২০০৮ সালে ভুল শুরু এবং Achilles tendon এর ইনজুরির কারনে অলিম্পিক থেকে সরে যান। এবারের অলিম্পিক এ ১১০ মিটার হার্ডলস এর কোয়ালিফাইয়িং রাউণ্ড এ দৌড় শুরু করার পর ১ম হার্ডলস পা আটকে পড়ে যান এবং পুরনো সেই ইনজুরিতে পরেন। প্রথমে রেইস শেষ না করার সিদ্ধান্ত নিলেও পড়ে ট্রেকে ফিরে এসে এক পায়ে লাফাতে লাফাতে অনেক কষ্টে তিনি রেইস শেষ করেন। সেই সময়ই শেষ হার্ডলস এর মাঝখানে তিনি চুমু খান। একজন মানুষ তার কাজকে, তার কাজের জায়গাটাকে কতটা ভালবাসতে পারে তার অন্যতম একটি উদাহরণ হল এটি।


অস্কার পিস্তরিয়াস। Blade Runner এবং the fastest man on no legs নামে পরিচিত। হাঁটু থেকে নিচ পর্যন্ত যার দুটি পা ই নেই। ২০১১ সালে ৪০০ মিটার দৌড় ৪৫.০৭ সেকেন্ডে শেষ করে লন্ডন অলিম্পিক এ খেলার যোগ্যতা অর্জন করেন। লন্ডন অলিম্পিক এ তিনি ৪০০ মিটার এবং ৪*৪০০ মিটার রিলে তে অংশ নেন। ইনিই অলিম্পিক ইতিহাসের ১ম ব্যক্তি যার দুটি পাই নেই।


ছেলের সাতারের সময় প্রার্থনারত মাইকেল ফেল্পস এর মা।


নিজ দেশের জাতীয় সঙ্গীত চলাকালিন সময়ে অশ্রুসিক্ত কেনিয়ান মেসেরেত ডিফার। মেয়েদের ৫০০০ মিটার এর বিজয়ী তিনি।


একে অন্যর স্টাইল উদযাপন করছেন এবারের অলিম্পিক এর অন্যতম দুই এথলেট মোহামেদ ফারাহ এবং উসাইন বোল্ট।


২০০ মিটার স্প্রিনট এ ফিনিশিং লাইন এ এসে জয় নিশ্চিত জেনে সকল সমালোচকদের যেন চুপ থাকার নির্দেশ দিচ্ছেন বোল্ট।


ডেভিড রুদিশা। ১.৪০.৯১ মিনিটে ৮০০ মিটার দৌড় জিতে তিনি করেছেন বিশ্বরেকর্ড।


৫০ কিমি হাটা রেইস। দূরত্ব শুনলেই তো নিজেকে কেমন যেন অসহায় মনে হয়। এই বিশাল দুরত্তের রেইস গুলো যারা খেলে তাদের প্রতি আমার আপনাআপনিই শ্রদ্ধা জেগে উঠে। এ বছর 3:35:59 ঘণ্টায় এটি শেষ করে অলিম্পিক রেকর্ড করে সোনা জিতেছেন রাশিয়ার Sergey Kirdyapkin.


৪২ কিমি ম্যারাথন এবার ২:২৩:০৭ ঘণ্টায় শেষ করে অলিম্পিক রেকর্ড করেছেন ইথিওপিয়ান টিকি গেলেনা।


১৮ টি স্বর্ণ, ২ টি রুপা এবং ২ টি ব্রোঞ্জ মোট ২২ টি পদক নিয়ে অলিম্পিক থেকে বিদায় নিলেন ফেলেপ্স।


সারাহ আত্তার, সৌদি আরবের ১ম মহিলা এথলেট যে অলিম্পিক এ অংশ নিল।


আমেরিকার এথলেট ম্যানটেও মিচেল, ৪*৪০০ এর কোয়ালিফাইয়িং রাউণ্ড এ রেইস শুরু করার পর পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করলেও থেমে যান নি। নিজ রেইস শেষ করেছেন, অর্থাৎ ব্যালট টি সতীর্থের কাছে পৌঁছে দিয়েছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই ইভেন্ট এর রুপা জিতে নেয় যদিও ম্যানটেও মিচেল ফাইনাল এ ছিলেন না, কারন
কোয়ালিফাইয়িং রাউণ্ড শেষে এক্স রে করার পর দেখা যায় তার পায়ের ফিবুলা ভেঙ্গে গিয়েছে।


পোল ভোল্ট এ নিজের পোল ভেঙ্গে ভাঙ্গা পোল এর পাশে এথলেট লাযারো বোরগাস।


এই ছবি না দিলে অলিম্পিক এর যেকোনো পোষ্ট ই যতসম্ভব বৃথা হয়ে যাবে।

৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×