কোনো এক শরৎতের সকালে
সূর্যের দিকে পিঠ দিয়ে
বসে আছি আমি ।
তুমি এসে দাড়ালে
সবুজ ঘাসের চত্বরের শেষ মাথায় ।
সূর্য তোমার মুখের উপর ।
হাত ইশারা করে ডাকলে আমায় ।
তোমার মুখের দিকে তাকালাম ,
তারপর আস্তে আস্তে চোখ নেমে এলো পায়ে ।
লাল কালো একজোড়া স্লিপারে জড়ানো তোমার পা ।
অন্য সময় হলে , তুমি স্লিপার খুলে
শরৎতের শিশির মেখে চলে আসতে ।
আজ আমি উঠে দাড়ালাম ,
জুতো দিয়ে মাড়িয়ে দিলাম শরৎতের সবুজ ঘাস গুলোকে
তুমি হাত বাড়িয়ে খাম গুলো আমার কাছে থেকে নিলে ।
প্রেরকের চিঠি প্রেরক এর কাছেই যাচ্ছে ।
তুমি কপালের ঘাম মুছে বললে আসি ।
আমি চুপ করে দাড়িয়ে রইলাম
কাল তোমার বিয়ে । ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




