১.
এখন সময় হলো মুখোমুখি বসিবার
বাতাসের ফিসফিস কান পেতে শুনিবার,
অযোথায় বয়ে যাওয়া সময়কে ধরিবার
মনে মনে এক সাথে এক কথা বলিবার ।
২.
যৌবন হারিয়ে,একা একা দাড়িয়ে
স্মৃতির ঝুঁড়িটা একটু ঝাঁকিয়ে
পার্কের বেঞ্চটা একটু বাকিয়ে
নতুন বেঞ্চটাকে এক মনে দেখে যায় ।
৩.
আজ বৃষ্টি হবে মুষলধারে
তোমার গায়ে হলুদ,যাবে ধুয়ে
নতুন লতার মত উঠবে বাকিয়ে
বসন্তের প্রতিটি চিহ্ন ফুটবে শরীরে ।
৪.
এই ঢাকা তোমার সেই ঢাকা
স্বেচ্ছায় হারিয়েে গিয়ে লুকিয়ে রাখা ঢাকা
এই গলি সেই শান্ত গলি
যেখানে,দুটি মন বিকিয়ে দিয়ে কিনে নেয়া সংসার ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




