somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইস্তাম্বুলে প্রথম দিন- Haiga Sofia

০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Haiga Sofia- প্রথমে চার্চ, তারপর মসজিদ এবং এখন জাদুঘর!

হাজিয়া সোফিয়া তে ঢুকেই মনে হলো- ওয়াও!
এতো পুরোনো একটা স্থাপনা! পরতে পরতে প্রাচীন যুগের গন্ধ লেগে আছে যেন। মনে হলো এক নিমিষে চলে এলাম কয়েক শতাব্দীর আগের এক সময়ে।
দেড় হাজার বছর আগে তৈরি হওয়া হাজিয়া সোফিয়া হচ্ছে তার্কির অন্যতম সেরা পর্যটন স্পট।

৫৩২ সালে বানানো এই হাজিয়া সোফিয়া প্রথমে ছিলো একটা চার্চ। ৯০০ বছর ধরে এটা ছিলো পৃথিবীর সবচে বড় চার্চ। ১৪৫৩ সালে অটোমেন রাজারা এই চার্চ দখল করে নেয় এবং এটাকে মসজিদে পরিণত করেন। ৫০০ বছর মসজিদ হিসেবে ব্যবহারের পর ১৯৫৩ সালে কামাল আতার্তুক হাজিয়া সোফিয়া-কে জাদুঘরে পরিণত করেন।

হাজিয়া সোফিয়া-র সবচে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর ডোম। ১০২ ফুট ব্যাসার্ধ এবং ১৮২ ফুট উচ্চতার এই ডোম তৈরি করা হয়েছে মর্টার আর ইট দিয়ে।



ডোম ছাড়াও হাজিয়া সোফিয়া-তে দেখার আছে বায়জেন্টাইন সময়ের মোজাইকস। অসম্ভব সুন্দর কারুকার্জের এই মোজাইকস গুলোতে আঁকা আছে ভার্জিন মেরি, যীশু এবং অন্যান্য রাজা-রানীদের ছবি। ১৪৫৩ সালে যখন এই হাজিয়া সোফিয়া-কে মসজিদে রুপান্তরিত করা হয় তখন সেইসব মোজাইকস গুলো ধীরে ধীরে ঢেকে ফেলা হয় এবং সেই জায়গায় নতুন করে ইসলামিক আর্ট জায়গা করে নেয়। ১৯৩০ সালে একদল গবেষক ঢেকে ফেলা বেশকিছু মোজাইকস উদ্ধার করেন।

মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে হাজিয়া সোফিয়া-তে গেলে আপনি একই সাথে ভার্জিন মেরি, যীশু-র মোজাইকস পাশাপাশি আল্লাহ, আল্লাহ আকবার লেখা ইসলামিক ক্যালিগ্রাফি দেখতে পারবেন।



দেড় হাজার বছর পুরোনো এই মিউজিয়ামে দেখতে পাবেন বিশাল মার্বেল পাথরের দরজা, দোতালায় যাওয়ার সুড়ং্গ পথ, মসজিদের মেহরাব এবং অটোমেন যুগের অনেক চিত্রকর্ম।

হাজিয়া সোফিয়া-তে ছিলাম একঘন্টারও কম সময়। আমাদের সাথের কাপলরা বের হওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিলো। ইতিহাস পছন্দ না করলে আপনার এই জায়গা ভালো লাগবে না।



ট্রাভেল টিপস:
- হাজিয়া সোফিয়া-তে ঢুকতে খরচ হবে ২০ লিরা
- মিউজিয়ামের ভিতরে ছবি তুলতে পারবেন, সুতরাং ভালো ক্যামেরা সাথে রাখবেন।
- মিউজিয়ামের যাওয়ার আগে ইতিহাস একটু পড়ে নিলে ভালো হয়। তাহলে ঘুরে দেখতে বেশ ভালো লাগবে।


পরের পর্ব: নীল মসজিদের অদ্ভুত শিল্পকর্ম !
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×