সাদা-কালো অথবা ধূসর আলো
২২ শে মার্চ, ২০১০ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাদা-কালো ধূসর, এলোমেলো...সুক্ত স্বপ্ন যখন দিচ্ছে ডাক
আধো-আলোয় তুমি হেটে বেড়াও দূরে ...দেখি তোমারই ছায়া।পিঠে ব্যাক-প্যাক, জিন্স, হোয়াইট টি-সার্ট। নিলা আজ বের হয়েছে একদল পাগলাটে বন্ধুদের সাথে। গন্তব্য বান্দরবন। লাল পাহাড়ের মেয়েদের সাথে নাচার ইচ্ছে টা অনেক পুরোনো। খোলা আকাশের নিচে এক দংগল পাহাড়ি নৃত্য!
" আমি পাহাড়ি মেয়েদের সাথে নাচতে যাচ্ছি"- মা-র প্রশ্নের উত্তরে তাই বললো নিলা। "তোর মাথাটা দিন দিন নষ্ঠ হয়ে যাচ্ছে। এতো বড় মেয়ে, অথচ কি অস্থির! পাহাড়ে যাবে নাচতে!" নিলা কথা বাড়ায় না। পা স্নিকারে ঠেলে দিয়েই একছুটে বের হয়ে এলো বাসা থেকে। মনে মনে মা-কে বললো- "মা, কখনো কি প্রকৃতির সাথে এক হয়ে নিজের সব উজাড় করে নেঁচেছ? খোলা আকাশের নিচে, নগ্ন পায়ে, শরীরের প্রতিটি অংগ এক সুরে গেথে উদ্দাম নৃত্য? তুমি পারো নি মা, কিন্তু আমাকে পারতে হবে। আমার সব দুঃখগুলো আমি পাহাড়ে রেখে আসবো, দেখ মা।"
নিলার চোখ ভিজে এলো। ট্রেন ছেড়ে দিবে ১৫ মিনিটের মধ্যে। এই রিকসাটা এতো ধীরে চলছে কেন?
( ...চলবে...)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন