somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজিত'দের হত্যা করা হবেই, ইয়াসমিন'রা ধর্ষিত হবেই আর রামুর ধ্বংসযজ্ঞ চলবেই...........................

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আমার ব্লগে প্রথম লিখেছিলাম, আমার অনেক কিছু নিয়ে লিখতে ইচ্ছা করে। কিন্তু সবার মতো করে গুছিয়ে কিছু লিখতে পারি না। তাই কখনো লিখা হয় না। আজকের লেখাও তাই। গু্ছিয়ে কিছু লিখতে পারলাম না। কিন্তু ব্লগারদের অনুরোধ করবো, লেখার মর্মার্থটা বুঝার চেষ্টা করার জন্য। ধন্যবাদ।

গত কিছুদিন যাবত পত্রিকায় শুধু দেখছি আমাদের দেশের নারীরা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। কিন্তু এদেশে তো এ সমস্ত পশুর মতো কার্যকলাপ চলতেই থাকবে। কারণ, ভারতে যদি ডাক্তারি পড়া মেয়েটি ধর্ষিতা না হতো আর ভারত যদি এভাবে প্রতিবাদমুখর না হতো কিংবা প্রচার মাধ্যমগুলোতে যদি এব্যাপারটা এতোটা গুরুত্বসহকারে প্রচারিত না হতো, তবে আমাদের দেশের নারীরা কি জাগত? সহজ উত্তর, না্। কারণ কিছুদিন আগে আমাদের দেশের একজন নারী ডাক্তারকে ধর্ষণ না করতে পেরে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের দেশের কোন নারী কিংবা নারী সংগঠন কিংবা মানবাধিকার কমিশন এই নারকীয় হত্যাকান্ডের লেশ মাত্র প্রতিবাদ করেননি। বেশ কিছুদিন আগে উত্তরাঞ্চলের দিকে (জায়গার নাম মনে নেই, তবে যশোর হতে পারে) একজন সাংস্কৃতিক কর্মীকে রাজনৈতিক পরিচয়ে শ্লীলতাহানি করা হয়েছে। কেউ কোন প্রতিবাদ করেননি। এছাড়া পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়, সচিবালয়ে সুন্দরী নারীদের ভিড়। আমাদের নারী'রা প্রতিবাদ করে না, তাদেরকে কেন কাজ সম্পাদনের লক্ষ্যে আমোদ-প্রমোদের সামগ্রী বানানো হচ্ছে। বর্তমানে প্রচার মাধ্যমের কল্যানে জানতে পারি টাঙ্গাইলে একটি বালিকা ধর্ষিতা হয়েছে। সেটার বিপক্ষে কিছুটা প্রতিবাদ দেখা যাচ্ছে। এটা শুভ লক্ষণ। আমি জানতে চাই আমার প্রিয় নারীদের কাছে, আপনারা আর কোন ঘটনা ঘটার পরে ভারতের মতো রাজপথ কাঁপিয়ে আন্দোলনে নামবেন?

বিশ্বজিত হত্যা? আমাদের অনুভুতিগুলো এতোটাই ভোতা হয়ে গিয়েছে যে, এই ধরনের হত্যাকান্ড দেখার পরেও কোন হার্ট এ্যটাকের খবর পাওয়া যায়নি। এ হত্যাকান্ডও বন্ধ হবে না। কারণ আজকে বিশ্বজিত হিন্দু বলেই হয়তো আমরা কিংবা প্রচার মাধ্যমগুলো এতোটা সরব বিচারের পক্ষে। কিন্তু এখানে বিশ্বজিতের জায়গায় যদি কোন মুসলমান হতো (যদিও আমি কে হিন্দু কে মুসলমান এটা বলতে চাইতেছি না) তবে কি আমরা এতোটা প্রতিবাদি হতাম? নাকি ছেলেটা রাজাকার বা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায় বলে এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে মাথার মুকুট করে রাখতাম?

রামুর ঘটনা? পুনরাবৃত্তি হলে অবাক হবেন না যেন। কারণ, কিছুদিন আগে আদিবাসিদের ৪০০ ঘর পুড়ে ছাই করে দেয়া হয়েছে। কোথায় মানবতা কিংবা কোথায় রামুর ঘটনা ঘটার পরে যারা মিডিয়া দখল করে বসেছিলেন? না, রামুর ঘটনারও বিচার হবে না, কারণ তন্নতন্ন করে খুজেও শুধু বিএনপি কিংবা জামায়তকে ফাঁসানো যাচ্ছেনা। ঘটনার সাথে আওয়ামীলীগও জড়িয়ে যাচ্ছে তাই। যেমনটি সিলেটের ঐতিহ্যবাহী কলেজের ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় ছাত্রলীগ জড়িত বলে বিচার হচ্ছে না।

চট্টগ্রামে হিমাদ্রি নামের ছেলেটিকে পোষা কুকুর লেলিয়ে দিয়ে কি পরিমাণ নির্যাতন করে হত্যা করা হয়েছে। অপরাধ? সে সমাজ থেকে মাদক নির্মুল করার জন্য মাদক বিরোধী আন্দোলনে নেমেছিল। এখন পত্রিকার মাধ্যমে জানতে পারি, মূল আসামীদের বাদ দিয়ে চার্জশীট দাখিল করা হচ্ছে। অথচ আমাদের কোন প্রতিবাদ আছে? কিন্তু আমরা আবার মাদকমুক্ত সমাজ চাই। ধিক্কার জানাই আমাদের এই নিস্ক্রীয়তাকে কিংবা নিজেকে নিয়ে ব্যস্ত থাকার এই নীতেকে।

অফ টপিকঃ আমি জানিনা আমি কি লিখছি? তবে মর্মার্থটা বুঝার চেষ্টা করবেন, এটাই আশা করি।যদি কারো কোন কারেকশন থাকে, আমাকে জানাবেন। সানন্দে গ্রহণ করব।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×