somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলফ্রেড হিচকক - দ্যা মাস্টার অফ সাসপেন্স

১৩ ই নভেম্বর, ২০১০ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮৯৯ সালের ১৩ আগস্ট আলফ্রেড হিচকক জন্মগ্রহণ করেন লন্ডনের লেইটোনস্টোনে। তার বাবা উইলিয়াম হিচকক শাক-সব্জি ও পোলট্রির ব্যবসা করতেন। মার নাম ছিলো এমা জেন হিচকক। হিচককের জন্মের পর তার বাবা নিজের ভাই আলফ্রেডের নামটাই ছেলের নাম হিসেবে রেখে দেন। তাকে প্রথমে লন্ডনের স্ট্যামফোর্ডের জেসুইট ক্লাসিক স্কুলে এবং পরে সেন্ট ইগনেসিয়াস কলেজে পড়ানো হয়। তার যখন ১৪ বছর বয়স, তখন তার বাবা মারা যান। সে বছরই তিনি লন্ডন কাউন্টি কাউন্সিল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নেভিগেশনে ভর্তি হন। গ্র্যাজুয়েশন শেষ করে তিনি একটি কেবল কোম্পানিতে ড্রাফটসম্যান ও অ্যাডভার্টাইজিং ডিজাইনার হিসেবে যোগ দেন। এ সময়েই তিনি ফটোগ্রাফির প্রতি ঝুঁকে পড়েন এবং ফিল্ম প্রোডাকশনের কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি প্যারামাউন্ট পিকচার্সের লন্ডন শাখায় টাইটেল ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। ১৯২০ সালে তিনি আইলিংটন স্টুডিওতে টাইটেল ডিজাইনার হিসেবে পাকাপাকিভাবে কাজ পান। আর এর মাত্র ৫ বছরের মধ্যেই তিনি পুরোদস্তুর চলচ্চিত্র পরিচালক হয়ে ওঠেন।

পরিচালক হিসেবে হিচকক প্রথম দিকে তেমন সুবিধা করতে পারেননি। তার প্রথম কয়েকটা ছবি পুরোপুরি ব্যর্থ হয়। তিনি ১৯২২ সালে তার প্রথম ছবি ‘নাম্বার থার্টিন’এর কাজ শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই অর্থসঙ্কটের কারণে ছবিটির কাজ বন্ধ করে দিতে হয়। আর যা কাজ করা হয়েছিলো, তার অনেকগুলো দৃশ্যও বিভিন্ন দুর্ঘটনায় হারিয়ে যায়। ১৯২৫ সালে বের হয় ‘দ্য প্লেজার গার্ডেন’ এবং ব্যবসায়িকভাবে চূড়ান্ত রকমের ব্যর্থ হয়। তবে এর মাঝেও তিনি আরো একটি ছবির কাজ করেছিলেন। ‘অলওয়েজ টেল ইয়োর ওয়াইফ’ নামের ছবিটি মুক্তি পেয়েছিলো ১৯২৩ সালে। কিন্তু সেটাতে পরিচালক হিসেবে তার নামই উল্লেখ করা হয়নি। ১৯২৬ সালে তিনি বের করেন তার পরবর্তী ছবি ‘দ্যা মাউন্টেন ঈগল’। তবে যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পেয়েছিলো ‘ফিয়ার অফ গড’ নামে। এটাও ফ্লপ।

অবশেষে হিচককের ভাগ্য ফিরলো। আর তা একটা থ্রিলার ছবি দিয়েই। ১৯২৭ সালে হিচকক তার প্রথম থ্রিলার ছবি তৈরি করলেন। ‘দ্যা লজার : এ স্টোরি অফ দ্য লন্ডন ফগ’ ছবিটি যুক্তরাজ্যে সে বছরের অন্যতম ব্যবসাসফল ছবি হয়ে উঠলো। আর ছবিটির সাফল্যে আলোচনায় উঠে এলেন হিচকক। বছরের শেষের দিকে তিনি আবারও উঠে এলেন আলোচনায়। ডিসেম্বরের ২ তারিখ তিনি তার সহকারী পরিচালক এলমা রেভিলেকে বিয়ে করলেন। ১৯২৮ সালের ৭ জুলাই তাদের একমাত্র সন্তানের জন্ম হ্য়।এলমার সঙ্গে হিচককেরে সংসার আমৃত্যু টিকে ছিলো।

[তথ্যসূত্র : অন্তর্জাল]
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×