বুৎপত্তি
১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুৎপত্তি
দিন রাত্রি শব্দ কত
বলছি সবাই ভাই,
শব্দগুলোর উৎস কোথা
তাওতো জানা চাই?
আগে নাকি সংস্কৃত
প্রাকৃত তারপর !
বাংলা এল কোথা থেকে
বড়ই যে গড়বড় ?
সংস্কৃত অজ্জ থেকে
বাংলা হল আজ ।
কজ্জ থেকে হয়ে গেল
খুব সাধারণ,-কাজ ।
আরশি নাকি এল রে ভাই
আদর্শিকা থেকে,
অলক্ত তাই আলতা হল
একটু খানি বেঁকে ?
অংশু থেকে আঁশ হল
অশীতি টা আশি;
ইষ্টক টা ইট হল
বংশি থেকে বাঁশি ।
গর্জন টা গাজন হল
উপাধ্যায় - ওঝা !!
খাদিকা খই হল
খাদ্য হল খাজা !
গামোছা তো গামছা হল
চক্র হল চাকা;
ক্ষুরিকা যে ছুরি হল
চতুষ্ক টা চৌকা ।
তুণ্ড থেকে ঠোঁট হল
হস্ত থেকে হাত;
মস্তক টা হল মাথা
দন্ত থেকে দাঁত ।
আর্কশনী -আঁকশি হল
কুম্ভকার -কুমোর ;
গোস্বামি টা গোসাঁই হল
জতুগৃহ জহর ।
রক্ষপাল - রাখাল হলে
কার উৎস ধেনু ?
সপ্তপর্ণ ছাতিম হল
কৃষ্ণ হল কানু ।
কৃত্যগৃহ কাছারি হল
দীপশলাকা দেশলাই,
অক্ষবাট - আখড়া হল
অধত্রিক -আড়াই ।
ভক্ত থেকে ভাত হল
চন্দ্র থেকে চাঁদ ;
বুঝলে তো ভাই কারে বলে
বুৎপত্তির ফাঁদ ??
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে বর্তমান সময়ে একটি বিরাট পরিবর্তনের ধাক্কা লেগেছে যা এক গভীর মনস্তাত্ত্বিক রূপান্তর এবং আত্মোপলব্ধির ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দীর্ঘ পনের... ...বাকিটুকু পড়ুন

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুন
মৃত্যুদণ্ড কার্যকরের খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জানল পত্রিকা পড়ে: তাহলে দূতাবাসের কাজটা কী?১৪ অক্টোবর মক্কায় দুজন বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুন