somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নক্সী কাঁথায় জসীম উদ্দীন

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নক্সী কাঁথায় জসীম উদ্দীন

‘সেই হতে গাঁর নামটি হয়েছে নক্সী কাঁথার মাঠ
ছেলে বুড়ো গাঁর সকলেই জানে ইহার করুণ পাঠ ।’
শুধু বাংলার পল্লী গাঁয়ের মানুষ নয় সাজু ও রূপাইয়ের মাধ্যমে চিরন্তন বাঙালী প্রেমের অমর প্রেম কথার সার্থক এক রূপায়ণ জসীম উদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’ । ১৯২৯ সালে প্রথম সংস্করণের পর থেকেই তা জয় করে আসছে কোটি বাঙালীর হৃদয় । শুধু বাংলাদেশে নয় ‘The Field of the Em broidered Quilt’ নামে প্রশংশিত হয়েছে বিদেশেও ।
পল্লীর কবি তিনি যথার্থই ; শ্রী অবণীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন- ‘ আমি এইটিকে আদরের চোখে দেখেছি ,কেননা এই লেখার মধ্য দিয়ে বাংলার পল্লী-জীবন আমার কাছে চমৎকার একটি মাধুর্যময় ছবির মত দেখা দিয়েছে’ । গ্রাম্য বালিকা সাজুর অপূর্ব রূপ কোন রূপকথার রাজকন্যার থেকে কম নয় আর রূপাইয়ের কৃষ্ণ বরণ হরণ করে কেরে নিয়েছে সৌন্দর্য পিপাসু পাঠক হৃদয় ।
জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু,
গা খানি তার সাঙন মাসের যেমন তমাল তরু ।
এই অসাধারণ, চমৎকার উপমার সার্থক উদ্ভাসন কেবল জসীম উদ্দীনের দ্বারাই সম্ভব । এই কাব্য পড়তে পড়তে চাষিদের কালো ছেলের মায়ায় জড়িয়ে পড়তে বাধ্য হয় যে কেউ । বাঙালী ঐতিহ্যের অদ্ভুত সুন্দর রূপায়ণ প্রত্যক্ষ করি ‘নক্সী কাঁথার মাঠ’ এ । বারো মেঘের বন্দনায় গাওয়া গান আর বিয়ের জন্য দরকষাকষি আবহমান বাংলার নিখুঁত উপকরণ হিসেবেই প্রকাশিত । সাজু আর রূপাইয়ের বিরহ যেন সমগ্র বাংলার প্রেমিক প্রেমিকার আকুল ক্রন্দনে ধ্বনিত হয় । হৃদয় তোলপাড় করা ব্যাকুল সুরে কথা বলে ওঠে বাঁশিও-
বাজায় রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে,
যে ব্যাথা বুকেতে ধরিতে পারেনি সে ব্যাথা বাঁশিতে ঝরে ।
রূপাই সাজুর আলাপচারিতা, চোখাচোখি, খুনসুটি, ব্যকুলতা সবকিছুই মনের গহীনে প্রবেশ করে আন্দোলন জাগাতে সচেষ্ট হয় খুব সহজে । কাব্যের ছন্দে কাহিনির বুনন যতেই এগুতে থাকে পাঠক হৃদয় মুগ্ধ দর্শকে পরিণত হতে থাকে সমান তালে । মনের গভীরে স্পর্শ করতে পারার এই সার্থকতাটুকু অর্জন করেছেন জসীম উদ্দীন । তাঁর কাব্যে হাসি, কান্না, বিরহ, বেদনার সুর বেজে উঠেছে পল্লীর পথে, মাঠে, ঘাটে-
সোনার সীতারে হরেছে রাবণ, পল্লীর পথে পথে
মুঠি মুঠি ধানে গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝরে ।
এত সুখ, এত সার্থকতা থেকে বিরহের গহীন সাগরে ভেসে যাওয়া দুটি নিষ্পাপ প্রেমিক হৃদয়ের হাহাকার কাব্যের শেষে পাঠকের দুচোখ অশ্রু সজল করে তোলে নিমেষেই । বাংলা সাহিত্যে অসাধারণ সৃষ্টি ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্য মহিমায়, বানী ভঙিতে, শব্দের মাধুর্যে আজো বাংলার কোটি প্রাণ অধিকার করে আছে । আর কাঁথার ভাঁজে ভাঁজে জড়িয়ে আছেন ছড়িয়ে আছেন প্রিয় কবি জসীম উদ্দীন ।



সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×