somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐতিহ্যই হবে অভিশাপ

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐতিহ্যই হবে অভিশাপ
নদীমাতৃক দেশ বাঙলাদেশ। একসময় নদীই ছিলো যার প্রাণ। কালক্রমে শুধু কিছু অসাধু মানুষের হাতে জিম্মি হয়ে পড়েছে দেশের ঐতিহ্যবাহী নদী শতিলক্ষ্যা। ‘প্রাচ্যের ড্যাণ্ডি’ নামে খ্যাত নারায়ণগঞ্জের এই নদী এক সময় ছিলো সৌন্দর্র আধার, সুপেয় পানির নিরাপদ উৎস। কিন্তু বর্তমানে এ নদীর ভয়াবহ অবস্থা দেখলে একদিকে যেমন চরম কষ্ট হয় তেমনি অপর দিকে প্রশাসনিক অসাধু কর্মকর্তাদের অপতৎপরতা দেখে রাগে, ক্ষোভে, বাকরুদ্ধ হতে হয়। ২৮ এপ্রিল ‘দৈনিক বাংলাদেশ সময়’ পত্রিকায় ‘দূষণে বিপন্ন শীতলক্ষ্যা’ নামক শিরোনামে যে খবরটি পেলাম তা পড়ে আমার মনে হলো এখানে আমরা কেন বসে আছি? রাজনীতি নিয়ে এতটাই ব্যস্ত আমরা যে সুস্থ্য থাকার, পরিবেশকে সুস্থ্য রাখার কথা পুরোপুরি বিস্তৃত হয়েছি। আজ শীতলক্ষ্যা, বাড়ু আর বুড়িগঙ্গার পানি কালো আলকাতরায় পরিণত হয়েছে, টন টন মাছ মরে ভেসে উঠছে পানিতে, ছড়াচ্ছে বিদঘুটে দুর্গন্ধ। আমরা দেখছি, শুনছি, ছি ছি করছি অথচ এ থেকে উত্তরণের কোন পদক্ষেপ গ্রহণ করছি না। এভাবে চলতে থাকলে আমাদের নদী ঐতিহ্যই আমাদের অভিশাপ হবে। ধ্বংস করবে জনজীবন।
অসাধু কর্মকর্তারা শুধু কিছু মুনাফার জন্য ধ্বংস করছে প্রকৃতি, নদী, ঐতিহ্য। তারা তো এ্রর বিভৎস প্রতিফল প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারছে না, যে ভোগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণকে।অথচ এর প্রতিবাদে কেউ এগিয়ে আসছে না।কিন্তু কিসের ভয়ে? অত্রে এলাকার বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা এর সাথে জড়িত রয়েছে তার ভয়ে? যদি তাই হয় তবে অবস্থা আরো ভয়াবহ রূপ পরিগ্রহ করবে অচিরেই। এক শীতলক্ষাই বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে অগ্রণী হয়ে উঠবে।
কিন্ত আমরা কি পারি না কিছু অসাধু, স্বার্থান্বেষী ব্যবসায়ী আর কর্মকর্তাদের হাত থেকে আমাদের ঐতিহ্যকে বাঁচাতে? পারি না কি কঠোর ভাবে আন্দোলন করে নদী দূষণ থামাতে? সুধী জনের কছে আমার অনুরোধ, আপনারা সোচ্চার হউন, আসুন আমরা সোচ্চার হই, ঐতিহ্যকে অভিশাপ থেকে রক্ষা করি

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×