আমার দিকে চোখ তুলে তাকিও না
অসংজ্ঞায়িত আর অবিন্যস্ত বজ্রপ্রভায়-
মূহুর্তেই অভিশাপে পুড়ে যাবে তোমার কোমল দৃষ্টি ।
আমার সর্পিল স্পর্শের শিহরনে
তোমার তুমিসহ অকালেই আমূলে ভেসে যাবে
তোমার সহস্র সাধনায় রক্ষিত সংযমের অতীত ইতিহাস।
আমার বরফ শরীরের শীতল লাভা,
তোমার উষ্ণ আহবানে তপ্ত দুপুরের দেখা পেলেই
বাষ্পায়িত করে একটু একটু করে উড়িয়ে দেবে তোমার হৃদয়।
আমি মধ্যরাতে বনজোৎস্নার ঘ্রান নেওয়া অন্ধকার,
অথবা মধ্যাহ্নের রোদে ঝলসে যাওয়া ধুতুরার স্বাদ,
আমাকে ছুঁয়ে দেখলেই আলো হারাবে,অন্ধ হয়ে যাবে
কোন এক সন্ধ্যার আড়ালে মরে যাবে দীর্ঘশ্বাস নিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



