এই বছর আমার ভাইকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে নিয়ে যেতে হইছে...। বিভিন্ন প্রকার গার্ডিয়ান দেখলাম!!! সেই গার্ডিয়ান নিয়েই আজকের বিশ্লেষণ!!
মারমুখী গার্ডিয়ান- এনারা সবসময় মারমার কাটকাট ভঙ্গিমায় থাকেন... বাচ্চা পরীক্ষা দিয়ে বের হইলেই বলেন “বাবা পরীক্ষা কেমন হইছে” যদি উত্তর নেগেটিভ আসে তাহলে ওইখানেই ওয়াই ভিসুমাইক ভিসুমাইক......।!!!!!!
অভিজ্ঞ গার্ডিয়ান- এনাদের বাচ্চারা খুবই মেধাবী হয়ে থাকে!!!!
শিক্ষার্থীরূপি গার্ডিয়ান- এনারা পরীক্ষার পর বাচ্চাকে জিজ্ঞাসা করেন পরীক্ষা কেমন হইছে...। যদি বাচ্চার পরীক্ষা খারাপ হয় তাহলে শোকে দুঃখে নিজেরাই কান্নাকাটি শুরু করে দেন! কিন্তু বাচ্চার কোন ফিলিংস থাকেনা!!!!! কিছুসংখ্যক মায়েরা এটা করে থাকেন!!!!
ভবিষ্যৎবক্তা গার্ডিয়ান- বাচ্চার পরীক্ষা খারাপ হলে_“এখন খারাপ হয়েছে তো কি হয়েছে??? পরেরবার অবশ্যই ভাল করবে”
নিষ্ক্রিয় গার্ডিয়ান- পরীক্ষা শেষে একটা কথাই জিজ্ঞাসা করবে_ “কেমন হইছে পরীক্ষা???” বাচ্চা কি আনসার দিল তাতে তাদের কোন মাথা ব্যাথা নাই!!!!
হিন্দি সিরিয়াল গার্ডিয়ান- বাচ্চার পরীক্ষা ভাল হলে “ভাবী ভাবী আমার ছেলে ফুল আনসার করেছে, আমি বাসায় ওকে সব শিখিয়েছি’ আর পরীক্ষা খারাপ হলে “এত খারাপ পরীক্ষা দিছ! পাশের বাসার ভাবিকে মুখ দেখাবো কি করে”!!!! (মনেহয় পরীক্ষা বাচ্চার আম্মাই দিছে)
আরো কয়েকপ্রকার লেখা যেত, কিন্তু এদিকে আমার গার্ডিয়ান পড়তে বসার জন্য বারবার সিগন্যাল দিতেছে//////////// ফি আমানিললাহ !!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


