somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু সত্য, কিছু কল্পনা। সবটা কিন্তু গল্প না :!>

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

september 01, 2012
আজকে নতুন বাসায় উঠলাম, মালপত্র ওঠানোর সময় টিভিটা যাতে না ভেঙ্গে যায় সেজন্য সবার আগে টিভিটা বাড়িওয়ালার বাসায় রাখা হইছিল, মালপত্র ওঠানোর শেষে আমি টিভি আনতে গেলাম। এক রুমে রাখা ছিল, একটু দূরে একটা মেয়ে বসা। চেহারা দেখতে পারলামনা। শুধু বুঝতে পারলাম চশমা পরে!! পরে আম্মুর কাছে শুনেছিলাম ওটা বাড়িওয়ালার মেয়ে।
। B-)
september 24, 2012
আজকে বাড়িওয়ালার মেয়েকে দেখলাম স্কুল ড্রেস পরা, আন্টির সাথে যাচ্ছে। শুধু মুখের এক পাশ দেখতে পেলাম...। বেশ সুন্দরী মনে হল!!
।
october 09, 2012
সন্ধ্যার কাছাকাছি সময় । তাড়াহুড়া করে বাসার সামনে হাজির হলাম । মেজাজ খারাপ। চশমাটা ভুলে বাসায় রেখে গেছি!!X( গেট খুলতে যাবো তখন একজন গেট খুলে বের হয়ে এল । অপরিচিত মনে হল। তার পেছনেই বাড়িওয়ালার মেয়ে বের হয়ে এল। চশমাটা ছিলনা তাই এবারো ভালোমতো দেখতে পারলাম না, ধুর///
.
october 15,2012
সেদিন যে লোকটি বাড়িওয়ালার মেয়ের সাথে গিয়েছিল তার সাথে কথা হল, বাড়িওয়ালার বড় মেয়ের হাজব্যান্ড। ;)
।
november 03 ,2012
বিগত ২ মাসে আজকে এই প্রথম বাড়িওয়ালার রূপসী কন্যাকে খুব কাছ থেকে দেখলাম!!!!! তাকে দেখার পর থেকে আমার বুকের বামপাশে ব্যাথা অনুভব করতেছি!! কিন্তু এরপর থেকে আমি আরেকটা সমস্যার সম্মুখীন! বাড়িওয়ালার মেয়ের হাইট আমার তুলনায় অনেক কম, সম্ভবত ৫.৩ ইঞ্চি!!! :-* আমি ৬.২ এর পাশে দাঁড়ালে তাকে কেমন দেখাবে সেটাই ভাবতেছি! হাসি পাচ্ছে! তাকে কিভাবে ১ ডিব্বা কমপ্লান গিফট করব সেসব হাস্যকর চিন্তা করতেছি!! B-);)
.
november 14, 2012
আজকে আমার ছোটভাইয়ের জন্মদিন ছিল, বাড়িওয়ালাদের ইনভাইট করা হয়েছিল ওনারা সবাই এসেছিল শুধু মেয়েটাই আসেনি!!! গতকালকে নাকি মামার বাসায় গেছে!!!! যাওয়ার আর সময় পাইল না!! X((:((
।
november 29, 2012
এর মাঝে বাড়িওয়ালার মেয়ের সাথে কয়েকবার দেখা হইছে, কথা বলতে পারিনাই!! মনে হচ্ছে তার প্রতি আমি উইক হয়ে যাচ্ছি!! /:)
.
december 8,2012
অনেক চিন্তা করে দেখলাম বাড়িওয়ালার রূপবতী সুন্দরীতমা ছাড়া আমার চলবেনা।। সাবালক হয়ে গেছি, কিছু তো একটা করতে হবে তাই বাড়িওয়ালার মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছি...। :D
.
december 17, 2012
আমি যে রূপসীকে আমার মনটা ই-মেইল করেছি তা তাকে কিভাবে বোঝাব?? আমি তো এখনো কথাই বলতে পারিনাই!!
.
January 02, 2012
আজকে দুপুরে বাসায় ঢুকব, পকেটে হাত দিয়া দেখি চাবি নাই!! আয় হায় চাবি কই গেল! সব পকেট চেক করেও চাবির হদিশ পাইলাম না! অসহায় হয়ে উপরের দিকে তাকালাম দেখি বাড়িওয়ালার মেয়ে বারান্দায়! আমার দিকে তাকাইছে! মুখ দিয়া অটোমেটিক বাইর হয়ে গেল 'চাবি নাই' ! তারপর দেখি 'উনি' রুমে ঢুইকা গেল! :-/ আমি কই এইভাবে অপমান এর চেয়ে বাথরুমের জুতা পায়ে দেয়া অবস্থায় হারপিক খায়া মরা ভালো! X(( পকেট থেকে আমার নোকিয়া লুমিয়া ১২৮০ সিঙ্গারা সমুচা সেটখানা বাহির করলাম আম্মাজানরে কল দেওয়ার জন্য, ফোন দিলাম এক বেডি আমারে ঝাড়ি দিয়া কইল 'তুই গরীব, মোবাইলে টাকা নাই' মেজাজটা আমগো বাসার দাদার আমলের টিভির মত গরমায়া গেল! তখন পাইলাম গেট খোলার শব্দ, দেখি 'উনি' দাড়ায় আছেন, মুখে ভূবন ভোলানো হাসি !! :P:)
.
january 13, 2013
এমাসের কারেন্টবিলটা দেয়া হয়নাই!! প্রত্যেকবার বাড়িওয়ালা মিটার দেখে বলেন যে বিল কত আসছে । এবার উনি কাজে একটু ঢাকার বাইরে ছিলেন ।। তো আজকে আব্বু বলল যে "যা, বিলের টাকাটা তোর বাড়িওয়ালা আন্টিকে দিয়া আয়" তারপর আমি বিল পরিশোধ করার উদ্দেশ্যে বীরদর্পে হাঁটা দিলাম । মনে মনে দোয়া করতেছি যাতে বাড়িওয়ালার মেয়ের সাথে দেখা হয় :)। দরজার সামনে গিয়ে শার্টটা ঠিক করে কলিংবেল দিলাম , দরজা খুলল এক পরী!! একটা পরী আমার সামনে দাঁড়িয়ে!! আমি বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে আছি!!! পরীরা এত সুন্দর হয়!!!! হলেও কি এত মায়াবী??? অবশ্যই হয়না।। পরী আমাকে বলল "কেমন আছেন"? আমি বললাম, ভালো । পরীটা কেমন আছে তা জিজ্ঞাসা করা হলনা! আমি শুধু তার হাতে কাগজ আর টাকাটা ধরিয়ে দিয়ে চলে এলাম!! নাহ, এই পরীটা ছাড়া আমার চলবেনা!! পরীটাকে আমার বশে আনা চাই!! এরজন্য সর্বপ্রকার সাধনা করতে আমি রাজি।


(চলবে)
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×