চোখ ফিরিয়ে নেয়া যায়;
কেন মনটা ফিরিয়ে আনা যায়না?
চোখের আড়াল হওয়া যায়;
কেন মনের আড়াল করা যায়না?
বুঝিনা কেন যে-
এই মনটারে বেঁধে রাখা যায়না?
এই মনটারে বেঁধে রাখা যায়না!
দিন রাত ঘুরে ঘুরে
সময় হারায় দুরে
স্মৃতিগুলো কভু হারায়না;
ভুলে যেতে চাই যাঁকে
তাঁর ছবি কেন আঁকে
মনেরই মায়াবী আয়না।
বুঝিনা কেন যে-
এই মনটারে বেঁধে রাখা যায়না?
এই মনটারে বেঁধে রাখা যায়না!
মনের আঙিনা জুড়ে
ফুল ফুটে যায় ঝরে
কাঁটাগুলো কভু ঝরেনা;
সময়ের পাল তুলে
জীবনটা যায় চলে
কষ্টেরা পিছু ছাড়েনা।
বুঝিনা কেন যে-
এই মনটারে বেঁধে রাখা যায়না?
এই মনটারে বেঁধে রাখা যায়না!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



