নামের পাশের সবুজ বাতিটা একসময় নিভে যায়!
তারপর ১মিনিট, ২মিনিট, ৩মিনিট-
এমনি করে সময় বাড়তে থাকে।
চোখদু’টি তবু আটকে থাকে চ্যাটিং বক্সে;
যেন দক্ষিনের জানালা।
বন্ধ করিতে ইচ্ছে হয়না।
বাতাস থেমে গেছে, তাতে কি?
যদি ঝিরিঝির করে আবার আসে এক রাশ হিমেল হাওয়া!
ওপাশের তুমি যদি জানতে-
তোমার এক একটা রিপ্লাই, যেন-
চৈতি খরায় এক পশলা বৃষ্টির মত।
আমি ভিজে ভিজে লাল হই, ঠিক যেন বৈশাখী কৃষ্ণচুড়া!
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



