
কবিতা এমনও হয়?
এ যেন শুধু কবিতা নয়;
কোন হৃদয়ের প্রতিচ্ছবি!
প্রতি চরনে চরনে কি এক মোহনীয় আকুলতা!
কোন নির্জন বনানীর নির্ঝর যেন!
যেন হেটে যাই কোন ছায়া ঘেরা মেঠো পথে,
ঝরা পাতার মর্মর ধ্বনি, পাখির কুজন, আর-
বাতাসের রিনিঝিনি শব্দে বিভোর হয়ে।
কবিতা এমনও হয়?
মন চায় ফিরে যাই আবার সেই পচিশের দুরন্তপনায়।
ঠিক যেন সাজানো গোছানো কবিতার মত-
জীবনটা আর একটু সাজিয়ে নেই।
কবিতা এমনও হয়?
সাদা কাগজে কালো বর্ণমালা;
অথচ রঙে রঙে কত রঙিন যেন!
বলে যায কত না বলা কথা।
হৃদয়ে আঁকে কত বর্ণীল আল্পনা।
কবিতা এমনও হয়?
কেউ আমাকেই ডেকে যায়-
যেন, মনের গহীনে এসে।
তবু, বুঝেও বুঝিনা সে ভাষা,
যদি ভুল হয় অবশেষে!
কবিতা এমনও হয়?
যেন হারাই স্বপ্নলোকে।
কবিতা এমনও হয়?
যেন বারে বারে পিছু ডাকে।
(জনৈক কবির কবিতা পড়ে লিখিতে ইচ্ছা হইল। তাই...)
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




