খোলা চিঠি!
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্য ভাষণ আর নিন্দার বচনের পার্থক্যটুকু বুঝতে হবে। অপ্রিয় সত্য কথা সবাইকে বলা যায়না। কিন্তু যাকে বলা হয় তাকে নিতান্ত আপন জেনেই বলা হয়। তার মঙ্গলের জন্যই বলা হয়। তো সেই সত্য ভাষণকে নিন্দা মনে করে প্রিয়জনকে যদি দুরে ঠেলে দেন, সে দায় আপনারই। আমি যাকে ভালোবাসতে না পারি তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করিনা। যদিও ভালোবাসার পাত্র নির্বাচন সব সময় সঠিক হয়না। যেমন, আপনি। সত্য সইতে পারেন না, অথচ ঘরের দরজায় ঝুলিয়ে রেখেছেন সত্য প্রকাশের সাইনবোর্ড। মানুষের কথায় আর কাজে মিল না পেলেও আমার বিরক্তি ধরে। মুখে যা বলেন তা যদি করতেই না পারেন, তো বলেন কোন উদ্দেশ্যে?
আমি নিজেকে নির্ভুল মনে করিনা। আমার বিশ্বাস কোন মানুষই শতভাগ নির্ভূল নয়। তাই মানুষকে ক্ষমা করতে জানতে হয়। আমি কারো কাছে ক্ষমা পাই বা না পাই, সহজেই যে কাউকে ক্ষমা করতে জানি। মানুষকে নিয়ে আলোচনা-সমালোচনা হইবেই। ঘরে-বাইরে সর্বত্রই মানুষকে সমালোচনার পাত্র হইতে হয়। সমালোচনা সইতে না জানলে তো মানব সমাজে বাস করা যাবেনা। জঙ্গলে চলে যেতে হবে।
যাহোক আপনার এহেন আচরণে আমি বিস্মিত! আপনার এমন আচরণের কোন হেতু খুজে পাইনা। আপনার এতটা ঘনিষ্ঠ হইতে যাওয়াটাই কি আমার ভুল ছিল? নাকি নিজেকে এতটা প্রকাশ অনুচিত ছিল? অনেক ভেবেছি, আর ভাবতেও চাইনা। আপনার মঙ্গল হোক, এই কামনাই করি। ভালো থাকুন নিরন্তর।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজসোহান, ২৭ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৫৭

আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।
কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাকার লোক, ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৯:৩৪
গত সপ্তাহে এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম। কনে বাংলাদেশী বাবা মার আমেরিকায় জন্ম নেয়া বাঙালি, বর সাদা আমেরিকান। সমবয়সী, দুজনের বয়সই বাইশ বছরের মত। বর ইসলাম গ্রহণ করেছে দুই... ...বাকিটুকু পড়ুন
চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন
আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন