ভালবাসা-বি.বি.এ ফ্যাকাল্টির সিঁড়িতে বসে ঝাল লবণ মাখানো টক বড়ই খেতে খেতে সে যখন বলে “খেয়ে বিচি আমার পায়ে ফেললে খবর আছে তোমার!”
ভালবাসা-মামার টঙ দোকান থেকে ৮ টাকা দামের বাটার বন কিনে দুজনে ভাগাভাগি করে খাওয়া।
ভালবাসা-শালবন বিহারের সামনে ঝাঁকে ঝাঁকে কাঁচের চুড়ি থেকে এক গোছা চুড়ি নিয়ে তাকে ওইখানেই পড়িয়ে দিতে দিতে বলা “আরেহ এত বাছাবাছির কি আছে?নাও আমিই বেছে দিলাম।সুন্দর না রঙটা?”
ভালবাসা-Managerial Accounting ক্লাসের মাঝখান থেকে তাকে তুলে নিয়ে নৌকায় করে অজানায় হারিয়ে যাওয়া।
ভালবাসা-মাঝরাতে তাকে কল দিয়ে লাইন ওয়েটিং পেলে বলা,“দেখো!আমি কিন্তু তোমাকে সন্দেহ করতেসি না।জাস্ট দেখলাম ঘুমাইসো কিনা।কালকে না অর্গানাইজেশনাল বিহেভিয়ার মিডটার্ম আছে তাড়াতাড়ি ঘুমায় যাও।”
ভালবাসা–এক্সাম কপি চেক করার সময় সারাটাক্ষণ সে যখন পাশে থেকে নম্বরগুলো যোগ করে দেয়।
ভালবাসা-তার রাগ না ভাঙ্গিয়ে আরও রাগিয়ে দিয়ে দিনের পর দিন কথা না বলা।
ভালবাসা-তার কোলে মাথা গুঁজে বলা ‘আমাকে ঘুম পাড়িয়ে দাও’।
ভালবাসা-যখন প্রতিবার সে বলে,“সানগ্লাসটা দাও,মুছে দেই”।
ভালবাসা-তার একটা কথা বার বার বলা “কোথায় তুমি?”
ভালবাসা-তার প্রতিটা “উহু” বলে মাথা নাড়া।
ভালবাসা-প্রতিটা ভোরে অ্যালার্ম ক্লক হয়ে তাকে ডেকে দেয়া।
ভালবাসা-আষাঢ় ঝম ঝম বৃষ্টিতে তার হাতটা শক্ত করে ধরে বৃষ্টিতে ভেজা।
ভালবাসা-সবকটা জোছনা দুজনে নিস্পলকে পার করা।
ভালবাসা-কোনো এক মেঘলা দিনে কৃষ্ণচূড়া ঘেরা বনপথে তার হাত ধরে স্বপ্নঘোরে হেঁটে যাওয়া।
ভালবাসা-তার কোলে মাথা রেখে সারা রাত আকাশ ভর্তি তারা গোনা।
ভালবাসা-ফেসবুকে ১০ মিনিট লগ ইন করে ২০ বার চ্যাট বার চেক করে তার নামটা খোঁজা।
ভালবাসা-যখন প্রতিবার সে জিজ্ঞেস করে ‘খাইসো’?
ভালবাসা-সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে তার হাত ধরে গোধূলি দেখা।
ভালবাসা-ব্যস্ত থাকার ভান করে তার কাছ থেকে শুধু একটা কথা শুনতে চাওয়া,‘এত ব্যস্ত কি নিয়ে আপনি?’
ভালবাসা–রাতে খেতে বসার ঠিক আগে সে যখন তার রান্না করা মাছের ছবি তুলে পাঠিয়ে বলে,“দেখোতো মজা হইসে না?”
ভালবাসা–সকল দুশ্চিন্তার মাঝেও তার একটা কথা,“আমি আছি না?কিচ্ছু হবে না।”
ভালবাসা-সোয়েটারের উপর দিয়ে “সে” যখন শার্টের কলারটা ঠিক করে দেয়।
ভালবাসা-কারণে অকারণে তার চোখ রাঙানি যেটা দেখতেই ভুল কাজগুলো বার বার করা।
ভালবাসা–প্রতিবার তার একটা কথা,“আমি যেন আবার না শুনি যে রাতে গোসল করসো তুমি!”
ভালবাসা-তার সেই ধমক,“ফাজিল ছেলে!জানো না যে মেয়েদের ব্যাগ খুলতে নেই?দিনে দিনে বদ হচ্ছ তুমি!”
ভালবাসা-তুমি…..(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



