বাংলাদেশ ব্যাংকের অবস্থা...
মোড়লের ঘরে চুরি
- মোঃ নাজমুল হাসান
-----------------------------
কানাই চোর সে বড়ই সাহসী, ডাক নাম নেই তবু তার
তাই সে ভাবিয়া ভাবিয়া আটিল দারুণ একটি প্লান।
দিন-দুপুরে ভরা হাট মাঝে পকেট লইলো কাটি
গ্রাম্য মোড়ল হইলো শিকার এবার পুকুর চুরির।
মোড়ল সাহেব ঠাওর পাইয়া হয়ে গেল নিশ্চুপ
ভেবাচেকা খেয়ে ভাবিতে থাকিল উপায় হইবে কি?
তাই সে চাপিতে চাইলো লজ্জা, দশ কান না হয় যেন
কিন্তু একান ওকান হইয়া রটিল সে কথা সারা গাঁ।
তবু মোড়ল সাহেব ধরিলেন ভাব, যেন হয় নাই তার কিছু
দেখিয়া সবাই হাসিলো নীরবে, ভাবিল তাদের হইবে উপায় কি?
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




