প্রিয় ঠিকনা
- মোঃ নাজমুল হাসান
--------------------------
ইট পাথরের এই শহর থেকে
ছুটেছে মন আমার বাড়ির পথে।
ঐ খানে প্রিয়জন চেয়ে আছে পথ
কষ্টতো তুচ্ছ সব তার কাছে।
আকাশেতে স্বপ্ন, মাটিতে সুখ
লাটাইতে থাকে প্রাণ ঘুড়ি যতোই উড়ুক।
তাইতো আসি ফিরে ছোট্র নীঢ়ে
ভালোবাসা যেখানে রয়েছে ঘিরে।
.
~ঈদ মোবারক~
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




