somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেলা বোস এবং অঞ্জনদের গল্প.....

০২ রা মার্চ, ২০১৮ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাস্তব জীবনটা কখনো বাংলা সিনেমার মতো হয়না। এখানে চৌধুরী সাহেবদের মেয়ের সাথে মধ্যবিত্ত একটা ছেলের স্বপ্নের পূর্ণতা সপ্তাশ্চর্যই বটে। বাস্তবে একটা ছেলে চাইলেই নায়ক জসিমের মতো আলাদিনের চেরাগ (লটারি) হাতে পায়না; কিংবা নায়ক ইলিয়াস কাঞ্চনের মতো বলে কয়ে মুহূর্তেই কোটিপতি হয়না। এখানে চৌধুরী সাহেবদের মেয়েরাও হুটহাট কোন মধ্যবত্তি ছেলের প্রেমে পড়েনা। আর যদি ভুল করে কখনো কোন মধ্যবিত্ত ছেলের প্রেমে পড়েই যায়; তবে দ্রুতই তার সে মোহ ভাঙ্গে। ভুল শুধরে নেয়। কারন বাস্তব জগতের সুচতুর চৌধুরী কন্যরা ভালোই বোঝে, এসি রুমের বাইরের জগতটা তার মেকাপের সাথে কতোটা বেমানান; পানি ভরা কলসটা কতোটা ভারি।
.
এখানকার মধ্যবিত্ত বেলা বোসদের অভিনয়টা আরো দারুণ; আরো চমৎকার। বেকার অঞ্জনদের স্বপ্ন সাগরে ভাসিয়ে হুট করে একদিন বলে বসে, "আমি আর পারলাম না অঞ্জন। এবার বাবা-মায়ের ইচ্ছাকে আর উপেক্ষা করতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছি; কিন্তু হেরে গেলাম।" তারপর আরো করুন স্বরে বলে, "অঞ্জন, তুমি আমাকে ভুলে যাও। আমার কিছুই করার নেই। তুমি আমার থেকে আরো ভালো কাউকে ঠিক পাবে। আমি রাখছি।"
অঞ্জনরা চুপচাপ শুনে যায়। চোখের কোনা বেয়ে দু ফোটা পানি গড়িয়ে পড়ে। এটাকে অশ্রু বলে কিনা কে জানে?
আর বেলা বোস ফোন রেখে ভাবে, "কতো বোকা অঞ্জন! ও কি করে ভাবে, নগদে হাতে পাওয়া প্রতিষ্ঠিত এমন ছেলে রেখে ওর আশায় আমি বসে থাকবো!" এসব ভেবে একটু মুচকি হাসে বাবা মায়ের লক্ষী মেয়েটা। তারপর এক ফাল্গুন বিকালে ঘোড়ায় চড়ে আদর্শ বৌয়ের বেসে অন্যের স্বপ্ন সাজাতে ছুটে চলে বেলা বোস।
.
বেলা বোসের প্রস্থানে অঞ্জনদের পৃথিবীটা হঠাৎ শূন্য হয়ে যায়; কিন্তু থামে না। তারপর এক সময় অঞ্জনরাও একটা চাকরি পেয়ে যায়। বাড়ি-গাড়ি সব কিছু হয় তার। কিন্তু বেলা বোসের শূন্যতা তখনো তাকে পোড়ায়। তখন সে আনমনে গেয়ে চলে, "হ্যালো ২৪৪১১৩৯..." কিন্তু বেলা বোস সে গান শুনতে পায়না। কারন ততো দিনে কারো চোখে আদর্শ গৃহিনী সে; বিছনা খামচে ভালোবাসা বিলাতে ব্যাস্ত...
.
জীবন! আহা জীবন! আহারে জীবন!!!

ছবি: সংগৃহীত
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:০৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×