জায়গা নির্ধারণ এবং অভিনেতা- অভিনেত্রীদের অভিনয় সবই মুগ্ধ করার মত ছিল । ছবিটিতে অভিনয় করেছেন - প্রসেনজিৎ , যীশু সেনগুপ্ত ,রাইমা সেন , রিয়া সেন সহ আরও অনেকে ।
ছবির গল্পে ফুটে এসেছে নৌকাডুবির এক কাহিনী । যা ঘিরেই পরবর্তিতে মূল কাহিনীর আবর্তন ঘটে । নিজের অমত থাকা সত্তেও , জগতের পারিপাশ্বিকতার কারণে রমেশ বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধ্য হয় । সদ্য বিয়ে করা স্ত্রীকে নিয়ে নৌকায় করে শহরে যাওয়ার পথে তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে । কিন্তু ঝড়ে নৌকা ডুবে তার স্ত্রী মারা যায় আর একজনের সদ্য বিবাহিত নারীকে নদীর ধারে পড়ে থাকতে দেখে রমেশ মনে করে সেই নারীই তার স্ত্রী । নিজের স্ত্রী মনে করে তাকে নিজ গৃহে নিয়ে আসে রমেশ এবং একই গৃহে বসবাস করতে থাকে কমলা ও রমেশ ।কিন্তু একসময় রমেশের কাছে উদ্ঘাটিত হয় কমলার আসল পরিচয় । রমেশ বুঝতে পারে যে কমলা তার স্ত্রী নয় । তারপর থেকে নানাভাবে ছবির ঘটনার মোড় নিতে থাকে । কমলাকে স্কুলেও ভর্তি করিয়ে দেয়া হয় । এদিকে হেমনলিনীকে বিয়ের আগে থেকেই ভালোবাসে রমেশ ।কিন্তু যাবতীয় এইসব ঘটনার কারণে সেই সম্পর্কেও চির ধরে । একদিকে কমলার আসল স্বামীর সন্ধান অন্যদিকে কমলা । আর সামনে রমেশের ভালোবাসার মানুষ হেমনলিনী ।কি হবে সামনের দিনগুলো রমেশের জানা নেই । আর এইরকম অবস্থার ভেতর দিয়ে ছবিরগল্প সামনে এগোতে থাকে ।
গল্পের প্রয়োজনে "নৌকাডুবি" ছবির পরিচালক - ঋতুপর্ণ ঘোষের অভিনেতা-অভিনেত্রীদের বাছাই করা ,তাদের রুপসজ্জা , ছবির প্রয়োজনে বিভিন্ন জায়গা নির্ধারণ বিশেষ করে কাশী জায়গাটির দৃশ্যগুলোর এক একটা আগমন সবই আমাকে দারুণ মুগ্ধ করেছে । ছবির চরিত্রগুলোর অনুভূতি , তাদের একে অন্যকে বুঝার চেষ্টা সবই এক ছন্দময় ছন্দে তাল মিলিয়ে চলেছে ।আর সবশেষে বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের "নৌকাডুবি " উপন্যাস অবলম্বনে নির্মিত "নৌকাডুবি "ছবির এক সার্থক সমাপ্তি টেনেছেন ছবির পরিচালক ঋতুপর্ণ ঘোষ ।।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



