somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ভূমিকম্প প্রায়ই হচ্ছে তাই ল্যাপটপে ভূমিকম্পের পূর্বাভাস

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকম্পের পূর্বাভাস জানার জন্য আজও ভাল কোনো প্রযুক্তি উদ্ভাবিত হয়নি । আর যে হারে আমাদের দেশে ভূমিকম্পের শুরু হল তাতে আমাদের আরও ভয় বেড়ে যাচ্ছে ।তবে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক লরেন্স এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষক এলিজাবেথ কোচর্যান এর যৌথ উদ্যোগে ভূমিকম্পের পূর্বাভাস নিরূপণে কার্যকর একটি পদ্ধতি বের করা গেছে ।


ল্যাপটপ কম্পিউটার আর ইন্টারনেট এর সংযোগ থাকলেই আপনি ঘরে বসেই ভূমিকম্পের পূর্বাভাস জাতে পারবেন । কীভাবে? ল্যাপটপ আচমকা পরে গেলে তার ঝাঁকুনিতে হার্ডডিস্কের যেন কম ক্ষতি হয় , সে জন্য আজকালকার ল্যাপটপগুলোতে একটি চিপ বসানো থাকে । যে চিপটি ল্যাপটপের হার্ডডিস্কের নিরাপত্তা দিয়ে থাকে । আর কম্পন নিরূপণকারী এই চিপ দিয়েই গবেষকেরা ভূমিকম্পের কম্পন আগেভাগে ধরে নেয়ার চেষ্টা করছেন । আর এই দুই গবেষক লরেন্স এবং এলিজাবেথ একটি নেটওয়ার্ক তৈরি করেছেন ,আর তারা এর নাম দিয়েছেন “কোয়েক ক্যাচার নেটওয়ার্ক” বা কিউসিএন বা ভূমিকম্প নিরূপণ নেটওয়ার্ক ।এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে অসংখ্য কম্পিউটার ও ল্যাপটপ। আপনার ল্যাপটপ যখন ঝাঁকুনি খায় তখন ল্যাপটপের চিপ থেকে একটি সফটওয়্যার হয়ে ইন্টারনেটের মাধ্যমে সংকেতটি পৌঁছে যায় কিউসিএনের মূল সার্ভারে। সার্ভার থেকে সংকেত বিশ্লেষণ করে বলা হয় , এটি আসলে ভূমিকম্প ছিল নাকি অন্যকিছু । এখন কথা হচ্ছে, ঘরে বসে ল্যাপটপে কাজ করছেন। হঠাৎ ‘ধড়াম’ শব্দে দরজাটা এসে ধাক্কা খেল। গোটা ঘরটা কেঁপে উঠল। অমনি আপনার ল্যাপটপ কিউসিএন-নেটওয়ার্কে সংকেত পাঠিয়ে দিল। এতে তো বিভ্রান্তি দেখা দেবে। না এরও সমাধান আছে , একটি এলাকার একাধিক ল্যাপটপ থেকে একই সময় সংকেত পাওয়া গেলে কিউসিএন সার্ভার সেই সংকেত বিশ্লেষণ করে এবং দ্রুত জানিয়ে দেয় ভূকম্পনটি কোথায় হচ্ছে। যেহেতু ভূ-কম্পনের গতির চেয়ে ইন্টারনেটের গতি বেশি এবং সার্ভারও দ্রুত সংকেত বিশ্লেষণে সক্ষম, তাই ভূপৃষ্ঠে আঘাত হানার আগেই ভূমিকম্পের খবর পাওয়া সম্ভব। অবশ্য এই জন্য একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে আপনার ল্যাপটপে। সফটওয়্যারটি কিউসিএন কর্তৃপক্ষ বিনামূল্যে ডাউনলোড করতে দেবে।


সফটওয়্যারটি কুয়েক ক্যাচার নেটওয়ার্কের নিজস্ব ওয়েবসাইট http://www.qcn.stanford.edu থেকে নামাতে পারবেন আপনি । তার আগে ওয়েবসাইটটিতে ঢুকে দরকারি কিছু তথ্য জেনে নিতে পারেন। কোন কোন ল্যাপটপে কম্পন নিরূপণকারী বিশেষ ওই চিপ আছে তা ওয়েবসাইটটিতে বলা রয়েছে । অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শুধু ল্যাপটপ কেন! ডেস্কটপের মাধ্যমে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না? সম্ভব, তবে ল্যাপটপের মতো ডেস্কটপে ও রকম কোনো চিপ থাকে না। ফলে কিউসিএন একটি ইউএসবি ড্রাইভ সরবরাহ করে। অবশ্য সেটা কিনতে হবে । আর ক্ষয়ক্ষতির মাত্রাটা কমিয়ে আনতে ভূমিকম্প সম্পর্কে একটু আগেভাগে সতর্ক হতে পারবেন ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×