somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুংফু ঘরনার ছবি জ্যাকি চ্যান আর জেট লি'র The Forbidden Kingdom

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিন্ন ধাচের এক কুংফু ঘরনার ক্ল্যাসিক কাহিনীর আবর্তন "The Forbidden Kingdom"। কুংফু একশন ধাচের এ ছবির গভীর থেকে গভীরে ঢুকে গেছে চীনা ঐতিহ্য ও প্রাচীন চীনের মানুষদের কথা ।সহজ সরলভাবে আত্নরক্ষায় ব্যবহৃত চীনাদের কুংফুকে তুলে ধরা হয়েছে ছবির ফ্রেমে আর সাথে চীনা ঐতিহ্যকে প্রাধান্য দেয়া হয়েছে ছবিজুড়ে ।২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ১০৪ মিনিটের এই ছবিজুড়ে ছিল কুংফুর নান্দনিক সব দৃশ্য । পাহাড়ি পরিবেশে প্রাচীন চীনের বিভিন্ন ঐতিহ্য ফুটে উঠেছে "The Forbidden Kingdom" এর কাহিনিজুড়ে । মার্শাল আর্ট , কুংফুর সব জাদুকরী দৃষ্টিনন্দন সব প্রদর্শনী ছবিটিকে এক ভিন্নমাত্রা দান করেছে ।
ছবিটা কুংফুপ্রেমীদের কাছে অনেক দৃষ্টিনন্দন লাগবে নিঃসন্দেহে, বিশেষ করে যারা আমার মত কুংফু কিংবা মার্শাল আর্টপ্রেমী তারা ছবিটা দেখে ভালই বিনোদন পাবেন। আইএমডিবিতে ৬.৬ রেটিং পাওয়া ছবিটিতে অভিনয় করেছেন- জেট লি, জ্যাকি চান , মাইকেল এনগারানো। ছবিটি পরিচালনা করেছেন - রোব মিঙ্কফ এবং লিখেছেন -জন ফুস্কো। চীনের বিভিন্ন জায়গায় দৃশ্যায়িত ছবিটির কাহিনী , দৃশ্যায়ন তুলে ধরা হয়েছে চীনা সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর নির্ভর করে ।

ছবির গল্প এক আমেরিকান টিনেজকে নিয়ে শুরু, টিনেজ জেসন যে কিনা কুংফুর দারুন ভক্ত। যার ঘরময় কুংফু কিংবা মার্শাল আর্টের বিভিন্ন পোস্টার আর ছবি, যে কিনা কুংফু ছবি দেখতে খুব পছন্দ করে । আর ঘটনাক্রমে একদিন সে একটি পৌরানিক লাঠির সন্ধান পায়, যা কিনা Monkey King এর লাঠি ছিল। ছবির একটা পর্যায় এই টিনেজ নিজেকে আবিষ্কৃত করে প্রাচীন চীনে, যেখানে আত্নরক্ষার জন্যে প্রতিনিয়ত কুংফু ব্যবহার করা হয়। আর সেখানে জেসন বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসে কুংফু মাস্টার লু ইয়ান (জ্যাকি চেন) । যে পরবর্তীতে জেসনকে আত্নরক্ষার জন্যে কুংফু শেখায় । এরপর তারা দুজন Monkey King কে মুক্ত করতে যায় কিন্তু সেখানে তাদের জেডি ওয়ারলর্ডের বিশাল সৈন্যবাহিনীর সাথে মারামারিতে লিপ্ত হতে হয় । সেই Monkey King এর লাঠিটা ফেরত দেওয়ার চেষ্টারত থাকে জেসন , সেখানে কুংফু মাস্টার লু ইয়ান (জ্যাকি চান) ও সন্যাসী (জেট লি) তাকে সহযোগিতা করে এবং Monkey King কে তার লাঠি ফেরত দিয়ে তাকে জড় অবস্থা থেকে পূর্বের জীবন্ত অবস্থায় ফিরিয়ে আনে ।


জ্যাকি চ্যান আর জেট লি'র মত অভিনেতাদের দেখা মিলবে এই ছবিতে । তাদের দৃষ্টিনন্দন অভিনয় দিয়ে পর্দায় দারুণ বিনোদন দিয়ে গেছেন তারা এক কথায় । তাদের অভিনয় মানেইতো আলাদা রকমের ভালো লাগা কাজ করে। তাদের অ্যাকশন, মুভমেন্ট প্রতিটা বিষয় দারুনভাবে টেনেছে ছবিজুড়ে । আর সেই কারণে বলা যায় "The Forbidden Kingdom" মুভিটা দারুণ উপভোগ্য এক ছবি । কুংফু জাতীয় একশনের যারা ভক্ত, তাদের কাছে ছবিটা ভালোই লাগবে । ছবির শুরু থেকে শেষ পর্যন্ত কুংফুর বিভিন্ন একশন এবং ছবির গল্প দারুণভাবে নির্মল বিনোদন দিবে ।

সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৩২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×