মায়া
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দূর থেকে তারা হয়ে দেখবো
এ অবাক পৃথিবী,
রাত নামে যেখানে গভীর নিঃশব্দে
অবাক বিস্ময়তার ঘোরে ।
আমি দূর থেকে দেখবো তোমায়
গভীর আবেগীমনে,
ভালোবাসা যেখানে আসে তোমার হাত ধরে
আমার ঠোঁট ছুঁতে ।
আমি দূর হতে দেখবো
সেই বৃষ্টিস্নাত বর্ষার সন্ধ্যাক্ষণ ,
হিমেল হাওয়ার পরশ বুলিয়ে দেয় যা
আমার সমস্ত শরীরে ।
আমি দূর থেকে দেখবো তোমায়
প্রণয়ের গাঢ় চোখে ,
তোমার চোখ যেখানে কথা কয় গভীর আবেগে
আমায় কাছে আসবার জন্যে ।
আমি দূর থেকে চেয়ে রবো
তোমার কেউ হতে ,
তুমি যেখানে আমায় ঘিরে রাখবে
তোমার মায়াবী আবেশের মোহে ।
আমি দূর হতে তোমায়
ভালোবেসে যাবো ,
অবাক করা কোন জোছনারাতে
জলের স্রোত হয়ে ।
আমি দূর হতে ভাসবো
আকাশের মেঘ হয়ে ,
যদি কখনও তোমার ভিজতে মন চায়
তবে বৃষ্টি হবো ।
আমি দূর হতে জেগে রবো
সমুদ্র হয়ে ,
কখনও যদি তোমার বেলাভূমিতে আসতে মন চায়
তবে এসো তুমি ।
আমি দূর হতে তোমার
স্পর্শ খুঁজবো ,
তুমি ভালোবাসি বললেই
তোমায় স্পর্শ করবো ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু...
...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন