দুজন জেগে আছি দু’প্রান্তে
পৃথিবীর বুকে দু’ছাদের নিচে ,
আলাদা আলাদা নিঃশ্বাসে বেড়ে ওঠা
তবু আমরা এক শ্বাসে দুজন ।
ছায়াসঙ্গীর মত জেগে রই জীবনে
দুজনের হাত ধরে ,
কখনও কল্পনা
কখনওবা মায়বী আড়ষ্টতার ভিড়ে ।
রাতটা যত গাঢ় হয়
যখন নেমে আসে পৃথিবীর সব নিস্তব্ধতা
আমার তোমার চোখে --
তখন পৃথিবীর দু’প্রান্তে দাঁড়িয়ে আমি-তুমি
গভীরভাবে রাত দেখি ।
আমাদের চাঁদটা দেখা শেষ হয়না
জোছনা ছোঁয়াও ফুরোয়না ,
আমরা ব্যস্ত দিনের পর কোন এক নিঃশব্দ রাত বেছে নেই
পৃথিবীর দু’প্রান্তে –
ভালোবাসার চোখে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


