কেউ একজন ছিল অপেক্ষায় শহরের উজ্জ্বলতম আলোর নিচে ,
বাঁধভেঙে যাওয়া জোছনালোকেও থামেনি সে অপেক্ষা ।
কেউ একজন ছুটেছিল এক মায়াবী হরিণীর পিছনে ,
থামেনি সেই ছুটা অদৃশ্য মায়াবী মোহের প্রেমে পড়ে ।
শহরের সবচেয়ে প্রাচীনতম কৃষ্ণচূড়াবৃক্ষে
এখনও কারও অপেক্ষায় ফুল ফুটে ,
এখনও কেউ একজন দেখে বিমোহিত হয়
পুরনো প্রেমের কথা মনে করে ।
এখনও অদৃশ্য হয়ে যায় সময়টা কেমন করে কোন বলয়ের স্রোতে ,
তবু নিয়ম করে চশমাটা পরা হয় কাঁচগুলো মুছতে মুছতে ।
এখনও ঘামঝরা রোদ্দুর হেসে যায় উঠোনে এসে,
তবু কেউ একজন পেয়ালায় চা নিয়ে চুমুক দিতে ভুলে যায়না ।
শহরের অনুজ্জ্বলতম সময়ের ভিড়ে
এখনও কেউ একজন জ্বলে উঠে স্বপ্ন দেখতে ,
এখনও ভালোবাসার জন্যে হাত বাড়ায় কেউ
অবাধ্য প্রেমিকের বেশে ।
ভালোবাসা এখনও কাঠরোদে পুড়ে বেড়ে উঠে প্রতিদিন,
এখনও একটা হাসির জন্যে সবকিছু তছনছ করতে পারে ।
একটা মায়াবী হরিণীমুখ এখনও মনে পড়ে গোপনে
এখনও এক অবাধ্য ভালোবাসার স্রোত বয়ে যায় বুকে ।
এখনও পুরনো প্রেম জেগে উঠে মনে ,
যেমন আমাবস্যা রাতে ব্যথা জাগে খুব বুকের কোঠরে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


