আকাশটা যখন থমকে যায় কালো মেঘে
তখন এ শহরের বুক চিরে একটা মৃত্যু হয়ে যায় ,
রক্তমাংসের শরীর থেকে বেরিয়ে যায় পরিচিত আত্না
যাতে নিয়ম করে ভর করতো খুব দুঃখ-অভিলাষ।
প্রতিদিন এ শহরের রাস্তা ধরে নতুন করে একটা গল্প সৃষ্টি হয়
বধিষ্ণু এ শহরে শব্দ বেড়ে যায় রাস্তা ও বাতাসে ,
শরত কাশফুলের ছোঁয়া দিয়ে যেতে পারেনা
তবুও মানুষগুলো দ্রুতবেগে ছুটে গাড়ির সাথে পাল্লা দিয়ে
একফালি হাসি মুখে টেনে রেখে খুব ।
সুউচ্চ অট্রালিকার ভিড়ে এখানে আকাশ দেখা যায়না
একটুকু অনুভূতির কার্পণ্য এখানে খুব,
তবুও বেঁচে থাকায় আনন্দ আছে
যদিও ফুসফুসটা পুড়ে গিয়েছিল অনেক আগে
নিকোটিনের ভালোবাসায় ।
বর্ষার মাদকতা এখানে শহরজুড়ে
কার্বনের আলিঙ্গনে শৈশব হারিয়ে ফেলে শিশুরা ,
তবুও মায়ের হাত ধরে কার্বনের ঘ্রাণ শুকতে শুকতে
প্রতিদিন আড়মোড়া চোখে স্কুলে হাজির হতে হয় খুব ।
সকালে একটু বেশি ঘুমাতে পাওয়ার বায়না খুব দারুণ লাগতো আমার
কিন্তু বয়সটা বাড়তে বাড়তে সে ঘুমটা উবে গেলো খুব ,
এখন শহরে নতুন করে জন্ম নেয়া মানুষগুলোর মাঝে
বেঁচে থাকতে ইচ্ছে করে খুব ।
আর তাই ঘুমটা হয়ে যায় নিরুদ্দেশ
প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত জেগে থাকতে ইচ্ছে করে খুব ।
আর এই ভাবতে ভাবতে আকাশজুড়ে কালো মেঘ ছেয়ে যায়
আর খুব আপন করে নেয় একটা আত্না ।
শহরটা তখনো চলছিল আপন গতিতে
রাস্তায় জ্যাম-কার্বনের ধোঁয়া সব আগের মত বেঁচে ছিল ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


