
জীবনটা যদি কবিতার মত হতো
তবে আমি হলদে পাতায় আনতাম সবুজের প্রাণ,
কাকডাকা ভোরে তবে উঠিয়ে তুলতাম আমি
এ পৃথিবীর সকল ঘুমন্ত প্রাণ ।
স্নিগ্ধ পরশে ভালোবাসার বৃত্তের কেন্দ্রস্থলে উড়তাম
বৃত্তের পরাবৃত্তে ঘুরতামনা ,
কিন্তু জীবনটাতো আর কবিতার মত নয়
তাই ভালোবাসার কথা থামে ।
সাগরের তিনভাগ জলে
যদি জীবনের ব্যাখা দেয়া যেতো
তবে দেখাতাম কতটা ক্ষত-বিক্ষত হয়
আমার বুক ।
উত্তাল আফালের ডাকে
হাওরের বুক চিরে চারপাশে যত গল্প জমে
তার থেকে কম গল্প নেই
এ বায়ান্ন মেহগনি কাঠের জীবনে ।
কিন্তু জীবনতো কবিতার মত নয়
সবকিছু কবিতার মত হয়না ,
সব অর্থহীন পাওয়া হারিয়ে যায়
কিছু অর্থময় গতির পাওয়ার কাছে ।
বিক্রি হয়ে যায় কত সম্পর্ক
সময়ের করাল গ্রাসে,
সেই সময়ের বানে হারিয়ে যায়
কবিতার মত জীবন ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




