
এখনো কফির কাপে আমি কারো চুমুকের স্পর্শ খুঁজি ,
মেঘভেজা বিকেলের বৃষ্টিতে কারো হাতের মুঠোর গন্ধ নিয়ে ঘুরি ।
এখনো বর্ষা অবেলায় আসে
চেনা স্পর্শের খোঁজে আমি হন্যে হয়ে বৃষ্টিতে ভিজি ।
এখনো মেঘমাল্লার পথে আমি উড়িয়ে দেই চেনা কথার গল্প,
তার মুখ এখনো আমার চোখে ভাসে ।
এখনো গুমড়ো মুখ হয়ে হারিয়ে যেতে খুব ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে
আমার হাত তোমার হাতের সমান সমান দূরত্ব রেখে ।
এখনো তোমার জন্যে অপেক্ষা করতে ভীষণ ইচ্ছে করে ,
বৃষ্টিতে ভিজে তোমার কথা খুব করে মনে পড়ে ।
এখনো বিকেল শেষ হয়নি বলে শেষবেলার রোদ উঁকি দেয়নি এসে,
যেমন উঁকি দাওনি তুমি আর কখনো শেষ বিকেলের বৃষ্টিতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



