
তোমার নিঃশ্বাসে ছিল ধুমায়িত আবেগ
কেউ একজন ছিল দগ্ধ তাতে ,
শিশির জমেছিল এপিটাফে
ভোরের কুয়াশা আলিঙ্গন করা নিরন্তর ভালোবাসা নিতে ।
বিষাদ ছুয়েছিল খুব
কাঙ্ক্ষিত প্রেমের কোন পরিণতি হতে পারেনি ,
শুধু মাঝপথে একটা কঠিন রেখা
অধর শুকিয়ে গেছে তাতে ।
শরীরের ছেড়া রংয়ে নীল ডুবিয়ে রেখেছিলাম
ব্যবচ্ছেদ করছি অনুভূতির মানচিত্র ,
একটা আঁধার খেলা স্পর্শের মিশেল
তাতে অন্তহীন ধূসর শূন্যতা ।
বেওয়ারিশ হয়েছিলাম শুধু একটা স্পর্শের নিমিত্তে
তাতে নীল কাঁটা ছিল ,
প্রিয়ার অধর
স্পর্শের বাইরে থেকে গেলো ।
বিবর্ণ হয়েছিল রাত
মন বসেনি শহরের উজ্জ্বল আলোর ভিড়েও ,
রাস্তার বাস- গাড়ির প্রচণ্ড জ্যামেও
তোমাকে চাচ্ছিলাম তখন আমার পাশে খুব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


