
কেবলই ছুঁয়ে গেলো গোধূলি সময়
নিঃশব্দ গ্রাস করেছে নাগরিক সন্ধ্যা ,
স্মৃতির মলাটে জমেছে ধুলোমাখা স্তর
ভেজা শিশিরে ভর করেছে অদ্ভুত গল্পমাখা মুহূর্ত ।
সমান্তরালে নদীকে সামনে রেখে
আপন করেছি নিজেকে বিষাদ ছুঁয়ে ছুঁয়ে ,
কত অকার্পণ্য চিত্তে নিজেকে ক্ষতবিক্ষত করেছি
একটা সূক্ষ্ম পরিমাণ ভালোবাসার নিমিত্তে ।
অস্ফুট একটা জ্বলে উঠা হাসি
কতবার এফোঁড় ওফোঁড় করে গেছে আমাকে ,
তবুও শহরের সাদা দেয়ালগুলোতে
আমি সেই অনুভূতি লিখে রাখেনি ।
শহরের উজ্জ্বল আলোর ভিড়ে গল্পচারীরা
আমাকে মনে রাখেনি এক মুহূর্ত ,
জলের রঙে অনুভূতিরা আঁচড় কাটেনি
একাকীত্ব শুন্যতার খুব ঘোর এঁকে গেছে ।
নীল-হলুদ খামে
পাশাপাশি রেখেছিলাম বিষাদ-আনন্দ ,
সেখানে বিধ্বস্তমুখো আঁধার হয়েছে
আমার গল্পের সঙ্গী ।
জলেরও জলচ্ছবি জেগে থেকেছে জলে
জোছনা বিধুর রাতে আমারি কেউ হয়ে ,
সেখানে জোছনায় ভিজে আমি থেকেছি
সময়ের স্রোত হয়ে ।
অজস্র ঝিঁঝিঁপোকার শব্দ
মিছিল করছে নাগরিক সন্ধ্যায় ,
কিন্তু কেউ তারা বুঝবেনা
আমার ভেতরে আমি কতটা নীল এঁকে রেখেছি ।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



