
হাত ছুঁয়ে দেখেনি নীলাভ জলে
জোছনার কারুকার্য ,
এ নাকে মুখে চোখে চুলে
বেঁচে আছে মায়াময় কেউ ।
পেরুর পাড় থেকে মেরুর পাহাড় পর্যন্ত
এঁকেছিলে তুমি ভালোবাসার সপ্তরাজ্য ,
বাতাসে জলের ঘ্রাণ ছুঁয়ে
আমি তাতে দিয়েছিলাম ডুব ।
ক্ষত বিক্ষত প্রেমিক যুবকের চোখে
তুমি যে স্বপ্ন এঁকে গেয়েছিলে মেয়ে
তাতে এখনো হেঁটে আসে চিনুয়ার জল
বাতাসের রঙ ছবি আলোকছটা ।
এখনো অজস্র গভীর রাতে
ঢেউ ওঠে আলেয়ার ভিড় ,
তোমার পায়ের শব্দের অপেক্ষায়
হৃদয়ে খঞ্জরে রক্তপাত ঘটে ।
নক্ষত্রের আলোয় এখনো উদ্ভাসিত বিস্ফোরিত
রাত্রের মায়া সৌন্দর্য ,
এখনো ভোরের আলোয় তোমার গল্প
বেঁচে ওঠে ।
উৎসবে এখনো তোমার জন্যে বিষাদের বাঁশি বাজে
আঙুলের -হাত ছুঁয়ে স্পর্শ খোঁজে ,
ঘুমের ঘোরে এখনো খোঁজা হয় তোমাকে
বেঁচে আছো মায়াময় কেউ হয়ে ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


