
আমাদের ছোটবেলায় বিটিভি আমাদের দারুণ সব সিরিজ উপহার দিয়েছে । তখন আমাদের ছিলনা "ডিস এন্টেনা" । এক বিটিভি ছিল ভরসা । এই সিরিজগুলো উপহার দেয়ার জন্যে তখনকার বিটিভি'র কর্তৃপক্ষকে আমি অবশ্যই অনেক কৃতজ্ঞতা জানাই । এক "মুভি অফ দ্য উইক" এ দারুণ সব ছবির সাথে আমার তখন পরিচয় ঘটে । আর অসাধারণ অনেকগুলো সিরিজ । তার মধ্যে সাইন্স রিলেটেড spellbinder সিরিজটি আমার খুব প্রিয় ছিল । সেই অমরত্বের দেশে চলে যাওয়া নায়িকা ক্যাথি, কিংবা "ওরাকল" শব্দ , আলোর খেলা এবং জাদুকরী সব বিষয় অনেক বেশি মোহিত করতো । এখন জানিনা আমাদের মতন সেই সিরিজগুলো দেখার কারো সৌভাগ্য হয় কিনা , কিংবা টিভি সেটের সামনে এক নিমিষে দেখে যায় কিনা । আমাদের মত কি শুক্রবার কেউ আফসোস করে ইশ ! বিজ্ঞাপনটা এখন দিলো কেন !!!!! ঘড়ির দিকে বার বার টাইম দেখা । কখন বিজ্ঞাপন শেষ হবে এবং সিরিজের বাকি অংশ দেখবো । প্রতি শুক্রবার অস্ট্রেলিয়ার spellbinder সিরিজ দেখাতো ।

মানুষের আনন্দের জন্যে খুব বেশি উপলক্ষ্য লাগেনা , এরকম কিছু সিরিজ কিংবা মুভি দেখলে অনেক আনন্দ লাগতো । আমাদের জন্য ওইদিনগুলো ছিল ঈদের দিন । অপেক্ষা করতাম । দুনিয়ার সব কাজ বাদ দিতাম । তখন এটাই ছিল আমাদের আনন্দ । আমরা বুঝতাম না হয়ত দুঃখ কি ? অনেক রকম কষ্টে থাকলেও বুঝতাম না । এখন কেউ হয়তো গার্লফ্রেন্ডের জন্যে মন খারাপ করে স্ট্যাটাস দেয় ।
কিন্তু একবার সেই আগের অনুভূতিগুলো কি ফেরত পাবো । অনেক কষ্টের মাঝে থেকেও কি সেই অন্যরকম হাসিটা কি এখন আমরা দিতে পারবো । মানুষগুলো আমরা অন্যরকম , অনুভূতিগুলো ক্রমান্বয়ে দূরত্বে যাচ্ছে । মাঝে মাঝে সেই পরিচিত সিরিজগুলোর ছবি দেখি , আর ভাবতে ভালো লাগে আমরা কি চমৎকার সব সিরিজ দেখতাম

ভালো থাকা আপেক্ষিক , তোমার সাপেক্ষে আমার ভালো থাকার থেকেও বড় কথা হচ্ছে সুন্দর কিছু মুহূর্ত বেঁচে থাকা আমাদের মনের মধ্যে । বেঁচে থাকা হয়তো একেই বলে । বেঁচে থাকাটাও একটা শিল্প ।
spellbinder সিরিজের এক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেত্রী Lauren Hewett , এছাড়া Ocean girl সিরিজের কেন্দ্রীয় চরিত্রেও ছিলেন এ অভিনেত্রী ।ক্যাথির ভিনগ্রহে যাওয়া , সেখানে ভিন্ন পরিবেশ এবং অমরত্ব পাওয়া মানুষগুলোর জীবন । সব এখনো অনেকের কাছেই আনন্দের বিষয় । তাদের সেই প্রযুক্তির উৎকর্ষতা এবং একে অন্যকে ছাড়িয়ে যাওয়া যেন এখনো জীবন্ত ।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




