somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাখো মানুষের সাড়া জাগানো জাপানিজ রোমান্টিক চলচ্চিত্র I give my first love to you :) :) :) :) :)

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আই গিভ মাই ফাস্ট লাভ টু ইউ, জীবনের প্রথম ভালোবাসার মানুষটি সবসময় অন্যরকম । সেই ভালোবাসার অনুভূতি অনুভব সবই প্রথম । জীবনটাকে অন্যরকম করে দেখার এক বিশেষ ক্ষেত্র তৈরি করে জীবনের প্রথম ভালোবাসা । খুব দূরে না- খুব কাছে না , কিন্তু মনে হয় ভালোবাসার মানুষটি সারাক্ষণ আপনার আশেপাশেই বিচরণ করছে , আপনাকে দেখছে । অনেক পাগলামো থাকে সেই ভালোবাসায়, সেই অনুভবে। অনেক বাধাই সেই ভালোবাসার দুজন মানুষের কাছে ধরা দেয়না । প্রতিটা মুহূর্তই বিশেষ কিছু , আর কাছের মানুষটিকে ঘিরে ভিন্নরকম অনুভূতির ঢেউ খেলে বেড়ানো ।


আমার স্বপ্ন নভোচারী হওয়া ,সাথে তোমাকে বিয়ে করা । এতে করে আমাদের সংসার এবং জীবন আনন্দময় হয়ে উঠবে । একজন প্রেমিকের কাছ থেকে একজন প্রেমিকার এর থেকে বড় চাওয়া হয়ত কিছুই থাকেনা । ভালোবাসা ঠিক ছোঁয়া যায়না , অনুভব করা যায় । আবার অনুভবগুলো অন্যরকম মনের ভেতর থাকে, যা হয়ত মানুষের কথায় উঠে আসেনা পুরোপুরিভাবে । জীবনটাকে অন্যরকম কিছু মুহূর্ত দেয় । যে মুহূর্তগুলো দুজন মানুষের সম্পর্ককে আরও গভীরতা দেয়, আরও গভীরভাবে নিজেদের মাঝে প্রতিজ্ঞাবদ্ধ করায় ।

তুমিই সেই ছেলে যাকে ওই মেয়েটা ভালোবাসে । সহপাঠীদের কাছ থেকে প্রথম পরিচয়েই তাকুমাকে এই কথাটা শুনতে হয় । সিডো স্কুলের সবাই ইতিমধ্যে জানে ময়ুচান নামের মেয়েটা ভালোবাসে তাকুমাকে । বলা যায় এই হাই স্কুলের জাতীয় জুটি এই দুইজন smile emoticon । অদ্ভুত জুটি এই দুইজন , দুইজন দুইজনকে অন্যরকম এক ভালোবাসার আবর্তে আবর্তিত করে । প্রতিটা মুহূর্ত তাদের ভালোবাসার গভীরতা নিয়ে কোন প্রশ্ন থাকবেনা মানুষের । তাকুমা যেখানে খুব সিরিয়াস টাইপের ছাত্র সেখানে ময়ুচান কিছুটা অন্যরকম ভিন্নরকম ধাঁচের । তার ধ্যান-জ্ঞান তাকুমাকে ঘিরে , তাকুমাকে ভালোবাসা যেন জীবনের সবকিছু তার কাছে । একই স্কুলে পড়ার জন্যে তাই দশটা স্যারের কাছে পড়তেও কার্পণ্য করেনা ময়ুচান, তার মধ্যে শুধুই তাকুমার পাশে থাকার জন্য ইচ্ছে ।


আর কিছু মানুষ দূর থেকেই ভালোবাসা দেখে, দূর থেকে অন্যের ভালোবাসা দেখে হাসে নিজের মনে । তাদের মাঝে ভালোবাসার সংজ্ঞা অন্যরকম এক অধ্যায় , যেখানে তাদের প্রবেশ নেই কিংবা প্রবেশ করতে নেই । তারা চারপাশটায় ভালোবাসা হন্যে হয়ে খোঁজে , তাদের ভালোবাসা অন্যরকম এক বিষয়, এক কল্পনার স্রোতের নাম । যেখানে তারা প্রতিনিয়ত ছুটে যেতে চায় কিন্তু সেখানে কেউ তাদের জন্যে অপেক্ষায় থাকেনা , অপেক্ষা করতে চায়না । অপেক্ষা নামক শব্দটা শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্যে বরাদ্ধ থাকে, সেই মানুষগুলোর কাছে ভালোবাসার আরেক নাম আছে ।

দুইজন মানুষের ভালোবাসার রসায়নকে ঘিরে আই গিভ মাই ফাস্ট লাভ টু ইউ চলচ্চিত্রটি ২০০৯ সালে মুক্তি পায় জাপানে । জাপানিজ ভাষায় নির্মিত ছবির বিষয়বস্তুতে উঠে আসে জীবনে প্রথম ভালোবাসার মানুষকে ঘিরে । সেই অনুভূতি সেই চাওয়াকে ঘিরে প্রথম ভালোবাসার গল্প উঠে আসে কতমি অকির লেখা পরিচালক তাহিহিকো শিনজের একশ বাইশ মিনিটের চলচ্চিত্রে ।

বক্স অফিসে 24,051,386 ডলার আয় করা এ চলচ্চিত্রে Keiko Horiuchi, Mao Inoue, Masaki Okada, Natsuki Harada, Toru Nakamura প্রমুখ অভিনয় করেন । কেনজি বেন্ডোর স্ক্রিনপ্লেতে চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় প্রশ্ন জাগাবে ভালোবাসা আসলে মানুষের জীবনে কি । সেই অনুভবগুলো কিভাবে বেড়ে ওঠে , কিভাবেইবা মানুষ এর পিছনে ছুটতে এত চেয়ে থাকে । ভালোবাসার কেমিস্ট্রি দারুণভাবে ব্যবহার করেছেন পরিচালক তাহিহিকো শিনজে , মানুষগুলোর প্রেম-ভালোবাসা অনেক জীবনঘনিষ্ঠ মনে হবে । কোন বাহুলতা যেন নেই গল্পে । মানুষের জীবনের চিরায়িত ভালোবাসার রুপই চলচ্চিত্রে উপস্থাপিত হয়েছে ।
Celluloid Diary
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×