
কিছু আগুন প্রেমের নির্যাস - ভালোবাসার জ্বর,
রাতের শেষ ট্রেনের ধুমায়িত ধোঁয়ার আবেগের গল্প ।
কিছু আগুন নক্ষত্র হতে পারেনি ,খসেও যেতে পারেনি ,
ভোরের সূর্যের আলোর আগুন হয়েই বেঁচে থাকবে ।
তারা গল্প বলবেনা , গল্প হবেনা
পুড়তে থাকবে !!
কিছু মানুষ দূর থেকেই ভালোবাসা দেখে,
দূর থেকে অন্যের ভালোবাসা দেখে হাসে ,
তাদের মাঝে ভালোবাসার সংজ্ঞা অন্যরকম এক অধ্যায় ,
যেখানে তাদের প্রবেশ নেই
কিংবা প্রবেশ করতে নেই ।
তারা চারপাশটায় ভালোবাসা হন্যে হয়ে খোঁজে ,
তাদের ভালোবাসা অন্যরকম এক বিষয়,
এক কল্পনার স্রোতের নাম ।
যেখানে প্রতিনিয়ত ছুটে যেতে চায় তারা ,
কিন্তু সেখানে কেউ তাদের জন্যে অপেক্ষায় থাকেনা ,
অপেক্ষা করতে চায়না ।
অপেক্ষা নামক শব্দটা
শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্যে বরাদ্ধ থাকে,
সেই মানুষগুলোর কাছে ভালোবাসার আরেক নাম আছে ।
শুন্যতা !!!
ছবি- ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


