
প্যারিস রোডে যদি কোন একদিন দেখা হয়ে যায়
ব্যস্ত সময়ে
তবে কি তোমার হৃদয়ের কাঁটা কম্পাস
ঘুরতে থাকবে আমার দিকে ?
যদি ব্যস্ত দিনের নিয়ামক আবেদনগুলো আঁটকে যায়
আমার দিকে ,
তখন কি আমার জন্যে
কুড়েকুড়ে তোমার হৃদয় ক্ষরণ হবে ?
মাঝরাতে খোলা জানালায়
যদি মন ভুলানিয়া হাওয়া বহে
সে হাওয়ায় কি তুমি ঘুমিয়ে যেতে পারবে
আমাকে মনে না করে ?
আমার কথাগুলো কি মনে পড়বে তোমার
খাঁচাবিহীন এ পাখির পৃথিবীতে ,
যেখানে তোমার হাতের মুঠোয়
আমার ভালোবাসা "না " এবং "হ্যাঁ " হয়েছিল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


