
আমি আর কতটুকু পারি বলতে ?
ধোঁয়ায় আচ্ছন্ন এ শহরেও যে প্রেম হয় ,
ধ্রুপদী আকাশ হেসে যায় আবির রাঙিয়ে
নিরিবিলি দুইটা মানুষ কথা বলে আর হাসে ।
তোমাকে ঘিরে স্বপ্নরাও বাড়ন্ত হয়
জনআধিক্য লোকালয়ও তোমার জন্যে হৃদয়াঙ্গম হয় ।
আমি আর কতটুকু পারি বলতে ?
তোমার জন্যে এ শহরেও যে প্রেম হয় ।
তোমার স্পর্শে মুহূর্তেই থেমে যায় মৃত্যুর উৎসব
গাছের ডালে ফাগুন এসে ধরা দেয় ।
তোমার চুলে জায়গা করে নেয় হলদে ফুল
আমার বুকে একগুচ্ছ হৃদয় জাগানিয়া কবিতা ।
আমার ধমনীর রক্তে তোমার রাঙা ঠোঁট ছুঁয়ে যায়
একফোঁটা শিশিরের অপেক্ষায় জেগে থাকে বুক ,
তোমাকে ছোঁয়া হয়না, দেখে যাই খুব
আমার শুষ্ক হৃদয়ে শিশির ধুয়ে যায় বৈকালি হ্রদ ।
আমি আর কতটুকু পারি বলতে ?
তোমার জন্যে এ শহরের যে আমি প্রেম পড়ি ।
আমি যতটা সহজে ভাবতে পারি ভালোবাসি
ঠিক ততটা দূরত্বে পাশাপাশা হাঁটি ।
বিস্মিত আমি এখনও তোমার তনুর মুঠোয়
বন্দি করে রাখি
আমার এক চিলতে রোদে হাসা সময় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


