somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইডিশ বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ইংমার বার্গম্যান এর মাস্ট ওয়াচ চলচ্চিত্রঃ “Wild Strawberries” :) :)

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুইডিশ চলচ্চিত্র “Wild Strawberries” বিখ্যাত নির্মাতা ইংমার বার্গম্যান এর অসাধারণ এক লেখা অবলম্বনে নির্মিত ১৯৫৭ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র । ছবির গল্প বেড়ে ওঠে ডাক্তার ইশাক বর্গ’কে ঘিরে । ডাক্তার ইশাক বর্গ’ তার সফল কর্মময় জীবনের জন্যে সম্মানসূচক ডিগ্রি’তে মনোনীত হন । এরপর ছবির গল্পের মোড় একদম অন্যভাবে চলতে থাকে । ছবিজুড়ে পরিচালকের মুনশিয়ানা চোখে দেখার মতন । এত আগে এত অল্প প্রযুক্তির স্পর্শ পাওয়া একজন মানুষ কিভাবে ছবির প্রাণ দিতে হয় তা দেখিয়েছেন সফলতার সাথে । ছবিটি পুরোটা দেখে ওঠার পর মনে হবে এই ছবি না দেখে থাকলে অসম্পূর্ণ থেকে যেতো চলচ্চিত্রপ্রেমীদের জীবন ।

জানালার কাচ গলে যে রোদ আসে, সেই রোদ সব বয়সে একরকমভাবে গায়ে লাগেনা । তেমনি করে সবসময় মানুষের জীবন একই গতিপথ অনুসরণ করে চলেনা । দেহের দেয়ালের ভেতর মানুষের যে মন আছে সেই মনেও দেহের বার্ধক্যের মত একসময় বার্ধক্য এসে জমাট বাঁধে । তখন সময়টা খুব একটা নতুন কিছু দিতে পারেনা , আর সেই অলস সময়গুলোতেই মানুষকে ধরে বসে অতীত। কখনো একান্তই , কখনোবা নিকট ঘনিষ্ঠ কিংবা অপরিচিত কারো কাছে খুলে বসে স্মৃতির ডালপালা ।


শুন্য শহরে ইশাক বর্গ যখন শহরে হাঁটছে ঠিক তখন তার সামনের লোককে ধরতে গিয়ে দেখল তার শরীর জুড়ে রক্ত জড়ছে , আসলে লোকটি মৃত । কিছুক্ষণ পর মনুষ্যবিহীন একটি ঘোড়ার গাড়ি তার সামনে দিয়ে যাওয়ার সময় ঘোড়ার গাড়ির একটি চাকা ল্যাম্পপোস্টের সাথে বারি লেগে খুলে গিয়ে তার দিকে ছুটে আসে । এক মুহূর্তে যেন দ্বিধান্বিত হয়ে যায় বৃদ্ধ ইশাক বর্গ । কিছুক্ষণ পর ভাঙ্গা ঘোড়ার গাড়িটি ছুটে যায় আর ফেলে যায় একটা কফিন । সেই কফিনে যে তারই চেহারার প্রতিরুপ একজন, আর তাকে হাত ধরে সেই কফিনে টানছে । এ ধরণের সব অদ্ভুত স্বপ্ন এখন তার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে ।




একটা ভ্রমণ যেন জীবন, যার গন্তব্য বন্ধুর । নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের এক ভ্রমণ , আর তার মাঝে কিছু অদ্ভুত সমীকরণ চলচ্চিত্রের পরতে পরতে স্থান পেয়েছে । ছবিজুড়ে যেন শিল্পের ছোঁয়া , সম্পর্কের দূরত্ব ফুটে ওঠে ছেলের সাথে পরিবারের কর্তার । সব এক সরল অঙ্কে আবদ্ধ হতে থাকে । মানুষের জীবনের প্রেমের অবস্থান ,আলো-ছায়ার চমৎকার কিছু খেলা , তার মাঝে অসাধারণ দৃশ্যায়নের কাজ একটা ঘোরের ভেতর দিয়ে হাঁটিয়ে নিয়ে যায় ছবিজুড়ে । যেখানে একটু পরে মনে হবে গল্পটা এভাবে যাবে , ঠিক তার পরে গল্পের গভীরতা আরও বেশি জীবন ঘনিষ্ঠ হয়ে উঠবে । ছবিতে ঘোড়ার গাড়ির সাথে ঘটে যাওয়া প্রতিটি দৃশ্যের কিংবা মোটর গাড়ির দৃশ্য এবং নিজের পরিবারের সাথে সময় কাটানো মুহূর্তগুলো একটু একটু করে দর্শকের মনের ভেতর দাগ চিরে নিবে । এক প্রফেসর ডাক্তারের জীবন এর মধ্যে দিয়ে ছবির ফ্রেমে ফুটে উঠে যেন জীবনের বৈচিত্র্য ।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা Victor Sjöström এ চলচ্চিত্রের জন্যে “এনবিআর বেস্ট এক্টর” পুরস্কার পান, আর ৯১ মিনিটের চলচ্চিত্রটি ১৯৬০ সালে “গোল্ডেন গ্লোব” পুরস্কার পায় বিদেশি ভাষা চলচ্চিত্র বিভাগে এবং অষ্টম বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পায় সেরা চলচ্চিত্রের পুরস্কার। নির্মাতা ইংমার বার্গম্যান এর ১৩ টি চলচ্চিত্র আইএমডিবি রেটিং এ ৮ এর ওপর । মনে রাখবেন এক বসায় এই চলচ্চিত্র দেখাও একটা চ্যালেঞ্জ :) :) :)



সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×