somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন শিল্পিকে বাচান

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গান পছন্দ করেন না এমন ব্যক্তির সংখ্যা খুবই নগণ্য। তাই গানকে মনের খোড়াক বলা যেতে পারে। হাজার ক্লান্তিতে যখন মন নিথর হয়ে যায় তখন একটা গানই যথেষ্ট মনকে চাঙ্গা করার জন্য। ব্যক্তি বিশেষ গান পছন্দের ধরন ভিন্ন রকম হয়ে থাকে। কেউবা বিরহের আবার কেহ আনন্দের গান পছন্দ করেন। কে কোন ধরনের গান শোনবে তার জন্য আবার বয়সের ও অনেকটা প্রভাব রয়েছে।

ইন্টারনেট আর মোবাইল এর বদৌলতে গান আজকাল গান সবার পকেটে নিয়ে ঘুরে তাতে কোন সন্দেহ নাই। এমন কোন মাল্টিমিডিয়া মোবাইল ডিবাইস অথবা ল্যাপটপ, কম্পিউটার পাওয়া যাবেনা যার মধ্যে গান নেই। আসলে মানুষ সবাই গান পাগল তাই।

একটু পিছনে ফিরে তাকাই। খুব বেশী দিন পিছনে নয়। মাত্র ১৫ বৎসর আগের কথ। আমার মত অনেকেই আছেন যারা টিফিনের খরছ বাচিয়ে নিজের পছন্দের শিল্পির গানের ক্যাসেট/এলবাম কিনত। এখনকার মত তখন এক সিডিতে ১৫০ বা তার ও বেশী গান পাওয়া যেত না। একটা ফিতার ক্যাসেটের মূল্য ছিল ২৫-৩০ টাকার মধ্যে।তখন সিডি প্লেয়ারও এত সহজলভ্য ছিল না।

একটা কথা না বললেই নয়। যারা আজকাল গান শুনছি তারা সবাই শিল্পির অবমুল্যায়ন করছি বলে আমার মনে হয়। একজন শিল্পি গান গেয়ে আমাদের সুখ দুঃখের সাথী হচ্ছেন। আর আমরা তার জনপ্রিয় গানটি সংগ্রহ করছি কোন এক কম্পিউটারের দোখান থেকে পেনড্রিইবে, মেমোরী ডিবাইস অথবা অন্য কোন মাধ্যমে যাহা খুবই সহজলভ্য। ব্লুটুথের মাধ্যমে আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করছেন প্রিয় গান, এটা কি পাইরেসি নয়। একটা শিল্পির গান এভাবে সংগ্রহ করা কি পাইরেসি নয়? আপনে কি তাহলে পাইরেসি করছেন? ভেবে দেখবেন, আপনে একটা শিল্পির গানকে কিভাবে খুন করছেন।

আপনার প্রিয় মানুষকে গান উপহার দিন ঐ শিল্পির একটা অরজিনাল সিডি ক্যাসেট কিনে। পাইরেসি করা সিডি কিনবেন না। প্লিজ একটু ভেবে দেখুন, একটা শিল্পির যদি গানটাই হয় তার জীবনে চলার অবলম্বন, বেচে থাকার ভরসা, তাহলে পাইরেসি করে গান শুনে শিল্পির বিরাট ক্ষতি করছেন কিনা?

ইন্টারনেট থেকে গান ডাউনলোড করা যায় খুবই সহেজে। এজন্য আপনে অনেক মেগাবাইট খরছ করে ডাউনলোড করতে হয়। একটু ভেবে দেখবেন কি, এই ডাউনলোড এর জন্য শুধুমাত্র ইন্টারনেট এর মালিক লাভবান হচ্ছে। আপনে গান শুনতে অনেক টাকা দিচ্ছেন ইন্টারনেট কে। বিনিময়ে টকাচ্ছেন শিণ্পিকে, শিপ্পির গানকে। বিজ্ঞানের এই যুগে সমস্ত আবিস্কারের সঠিক ব্যবহার করা্ প্রয়োজন।

আমি কাউকে আঘাত করার জন্য এই লেখাটা লিখি নাই, ভুল হলে ক্ষমা করবেন। আর শেয়ার করতে ভুলবেন না যদি আমি সত্য বলে থাকি, আর যদি আপনার ভাল লেগে থাকে।

প্রথম প্রকাশঃ
২৬ এপ্রিল ২০১৪ ফেইসবুকের মাধ্যমে।

facebook: নাজমুল হাসান রুবেল

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×