টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওবামাকে শুভেচ্ছা জানাতেই হয়। কিন্তু একই সঙ্গে এটাও স্বীকার করতে হবে যে উনি রাজনীতি বোঝেন না। চার-চারটা বছর হোয়াইট হাউসে থেকেও তিনি রাজনীতির হালচাল ভালোমতো বুঝে উঠতে পারেননি। যেমন, বিজয়ের খবর শোনার সঙ্গে সঙ্গে যে ভি চিহ্ন দেখিয়ে পোজ দিতে হয়, এটা বোধ হয় তিনি জানতেন না। কিন্তু এটা রাজনীতিবিদদের জন্য অবশ্যপালনীয় কর্তব্য। বাংলাদেশের রাজনীতিবিদেরা তো জেলে গেলেও ভি চিহ্ন দেখান। তা ছাড়া নির্বাচনে বিজয়ের পর ওবামা প্রতিপক্ষ মিট রমনিকে ধন্যবাদ জানিয়েছেন। এটাও রাজনীতির নিয়মের মধ্যে পড়ে না। ‘জনগণ কোনো অপশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না বলেই আমার পক্ষে রায় দিয়েছে’ টাইপের কথা বিজয়ীকে অবশ্যই বলতে হবে। এটা নিপাতনে সিদ্ধ। যেনতেন সিদ্ধ না, অত্যন্ত ভালোভাবে সিদ্ধ! তা ছাড়া ওবামা-সমর্থকদের উচিত ছিল বিজয়ের সঙ্গে সঙ্গে পরাজিত সমর্থকদের পিটিয়ে বিভিন্ন স্টেট ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দখল নেওয়া। কিন্তু রাজনীতির এই চালটিও ওবামা বুঝতে পারেননি। শুধু ওবামা কেন! তাঁর প্রতিপক্ষ রমনিও তো রাজনীতির সব নিয়ম ভুলে ওবামাকে শুভেচ্ছা জানিয়ে বসে আছেন। দুঃখজনক! আসলে প্রকৃত রাজনীতির চর্চা একমাত্র বাংলাদেশেই হয়। তাই কর্তৃপক্ষের উচিত অতি দ্রুত ওবামা-রমনিসহ আমেরিকার রাজনীতিবিদদের রাজনীতি শেখানো। কোচিং সেন্টার বা কর্মশালা-জাতীয় কিছু এ ক্ষেত্রে বেশ কার্যকর হবে। একটা দেশে উন্নতি আনেন রাজনীতিবিদেরা। তাঁদের তো মৌলিক ব্যাপারগুলো শিখতে হবে, নাকি! আমেরিকা আমাদের বন্ধুরাষ্ট্র। তাদের জন্য আমরা এতটুকু করতেই পারি।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।