"সব রাজাকার নিপাত যাক,
বাংলাদেশ মুক্তি পাক।"
যুদ্ধাপরাধীরা জাতির জন্য কলঙ্কস্বরুপ, আমরা অবশ্যই চাই জাতি কলঙ্ক মুক্ত হোক।
কিন্তু আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেগুলো হলো-
১. স্বাধীনতার ৪০ বছর পর কেন এদের বিচার হচ্ছে?? এত বছর কেন বিচার করা হল না?
২. জামাত-শিবির তো এক সময় আওয়ামীলীগ এর সাথে ছিল, কিন্তু কেন?
৩. বর্তমান সরকারী দলেও নাকি কিছু যুদ্ধাপরাধী আছে। তাদের বিচার কখন হবে?
যুদ্ধাপরাধীরা ও তাদের সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই-
"কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায়,
সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায়,
কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না, যাবে না।"
যুদ্ধাপরাধীরা চেয়েছিল এই দেশের সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে, চোখে ধুলো দিয়ে দেশের মাটিতে বিচরন করতে।
কিন্তু না, সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। তাই তো এই দেশের মানুষ দেশের মাটিতে আর তাদের দেখতে চাইনা।
আর যারা যুদ্ধাপরাধীদের সমর্থন করছে এরা হচ্ছে তারাই- "যে সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায়" এবং রাজাকাররা যাদের সব সময়ের জন্য বোকা বানিয়ে রেখেছে।
যাই হোক, অবশেষে দেশের মাটিতেই তাদের বিচার হচ্ছে, জাতি কলঙ্ক মুক্ত হচ্ছে। সেই দিনটির জন্য অপেক্ষা রইলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




