কিছু কিছু মানুষকে দেখে মনে হয়, রিক্সাওয়ালাদের গালটা তৈরীই হয়েছে তাদের চড় খাওয়ার জন্য!!
কারো দামী পাজেরোর সাথে একটা রিক্সার আঁচড় লাগলো, দামী পাজেরোর কোথাও রং গেল উঠে, দু'হাত লম্বা দাগ পড়ে গেল চকচকে গাড়িতে। ব্যাস! ভদ্রলোক গাড়ি থেকে নেমেই রিক্সাওয়ালার গালে ঠাশ করে একটা দিয়ে বসলেন। কলার টেনে কিছুক্ষণ হুমকি-ধমকি দিলেন। কিন্তু একটিবারও চিন্তা করবেন না, তার গাড়িতে আঁচড় পড়ায় তিনি যেই কষ্ট পেয়েছেন, রিক্সার সামনের চাকাটা ভেঙ্গে যাওয়াতে রিক্সাওয়ালার কষ্টটা তার চাইতে কোন অংশেই কম নয়।
গাড়ি দেখে হয়তো অনেকে মুখ কালো করে, চোখ বড় বড় করে বলবে- "ইশ! এত সুন্দর গাড়িটার এই অবস্থা কিভাবে হলো!"
আর বাবার রিক্সা দেখে রিক্সাওয়ালার ছোট ছোট বাচ্চা দুইটার দুই জোড়া চোখ ছলছল করে উঠবে, হয়তো কথা বলার ভাষাটাও হারিয়ে ফেলবে।
কোন কষ্টটা বেশি?
তার জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম রিক্সাটার এই অবস্থা করে দেয়ার অপরাধে আপনিও তো একটা চড় খাওয়ার দাবীদার।।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




