somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইল ইস্যু-ধর্ম, মানবতা আর পণ্য বয়কট

২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাজা ইস্যুতে প্রথম ইজরাইলকে কথা শোনালো- নাস্তিক দেশ রাশিয়া, বাংলাদেশেও প্রতিবাদ করলো তথাকথিত নাস্তিক ট্যাগ খাওয়া বামের সদস্যরা।
তারা ধর্মের থেকে মানবতাকেই বেশি করে দেখলো।।

আর মুসলিম দেশ, আরবের শেখ/বাদশাহ, বাংলাদেশের মুসলিম রাজনীতিক দল গুলো, হেফাজতের বিখ্যাত তেতুল সর্দারগণ রমজান মাসের ইফতার নিয়েই ব্যস্ত!!! এই মাসে যা ইবাদত করবেন তার ৭০ গুণ পাবেন। তাই তো তারা মানবতা থেকে জান্নাতের হুর গুছাতেই ব্যস্ত।।। "মাগার একটা যদি পাই, ওমনি ধরে হাপুস-হুপুস ৭০ টারে পাই"

জিজ্ঞাসা করলে- "ভাই কি করবো গাজার জন্য আল্লাহর কাছে খাস দিলে দোয়া করছি"

বাহ!!! আল্লাহ্‌র কি ঠেকা পরছে আপানাকে হুদাই সাহায্য করতে???? কোরআনে স্পস্ট আছে- আল্লাহ্‌ ওই জাতিকেই সাহায্য করেন, যে জাতি নিজেকে সাহায্য করে।

অাবার, অনেকে দেখলাম ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছেন। অনেকে নিশ্চিত হয়ে জানাচ্ছেন যে, বিশ্বজুড়ে খ্যাত অনেক পণ্যের লভ্যাংশও ইসরাইলের স্বার্থে ব্যবহৃত হচ্ছে। হতে পারে। কিন্তু সঙ্গে যথোপযুক্ত প্রমাণও থাকা চাই। ম্যাকডোনাল্ডসের আয়, ক্যালভিন ক্লেইন কিংবা ইন্টেল কিংবা নকিয়ার লভ্যাংশ ইসরাইলের তহবিলে যাচ্ছে, এর প্রমাণ কী? কোক-পেপসি, রেভলন আর টাইম ম্যাগাজিনের বিক্রি থেকে পাওয়া লভ্যাংশ মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এর প্রমাণ কেউ দিতে পারেন?

ধরা যাক, সন্দেহাতীতভাবে প্রমাণিত হল যে বিশ্বখ্যাত কম্পানিগুলো ইসরাইলের স্বার্থে কাজ করছে। তাহলে কি আমরা ইন্টেলের প্রসেসর ব্যবহার করা বাদ দেবো? নকিয়ার লুমিয়া ব্যবহার করবো না?

-ইন্টেল-নকিয়ায় আমাদের অনেক লোক চাকরি করছে, তারা কি চাকরি করবে না?
তাছাড়া ইন্টেলের বিকল্প কী? নকিয়ারই বা বিকল্প কী? নকিয়ার একটি সেট বাংলাদেশের বাজারে না চললে তারা দেউলিয়া হবে না।
ইন্টেলের অনেক সিপিইউ ডিজাইন করায় ইসরাইলি আইটি ফার্ম গুলির অনেক অবদান রয়েছে। আপনি যদি কোন ইন্টেলের সিপিইউ কেনেন, ইসরাইলি অইসব ফার্ম গুলা রয়্যালিটি পায়। আর এইসব কোর আই সিরিজের প্রসেসর তো ডিসাইনই করেছে ইসরাইলি Telmap.

-ক্যালভিন ক্লেইনের সমমানের পণ্যই বা আছে কোনটি? ন্যাশনাল জিওগ্রাফিক বাংলাদেশের একটি টেলিভিশনেও না চললে কিছুই এসে যাবে না তাদের। টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্সের কোন্ সিনেমাটি বৈধভাবে চলে বাংলাদেশে?

-প্রবাসী ছাত্রদের অনেকেই তাদের জীবনযাপনের খরচ মেটায় ম্যাকডোনাল্ডসের মতো কম্পানিতে খণ্ডকালীন কাজ করে, তারা কি উপোস থাকবে?

-গুগল ইসরাইলের সার্চ এল্গরিদম ব্যাবহার করে, এটা ইউজ করা বন্ধ করবেন?

-মাইক্রোসফটের ওএস ভালো লাগে? উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ সেভেন? জেনে খুব মর্মাহত হবেন যে ইহাও ইসরাইলি ইঞ্জিনিয়ারদের প্রোডাক্ট ! সেভেনের বেশীরভাগ আধুনিকায়নের নকশাই তো করা হল ইসরাইলে। MS অফিসের সোর্স কোড লেখা হয়েছে ইসরাইলে।

-ফেসবুকের মালিকও নাকি ইহুদী। এটা বন্ধ করবেন?

-বৈদ্যুতিক গাড়ির উন্নয়নে ইসরাইলিদের ভুমিকাই প্রধান। বন্ধ করবেন?

-নেটওয়াকিং প্রতিষ্ঠান সিসকো এর ইসরাইলে ব্যবসা আছে। আর ইন্টারনেটের অনেক প্রোভাইডারই সিসকোর জিনিস ব্যবহার করে। তাই ইন্টারনেটও বেছে ব্যবহার করা উচিত.

ভারত ছাড়া পুরো দক্ষিণ এশিয়ায় এই ব্রান্ডগুলোর সমমানের একটি ব্রান্ড কি আছে? ওপরেরগুলো বাদ দিন, সামান্য ওই ম্যাগি নুডলস? সেটাও আপনাকে অন্যের উপর ডিপেন্ড করতে হয়।
আপনার দেশে উদ্ভাবন নেই, উদ্যোক্তাও নেই। 'ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরায়' চালটাও দেশের বাইরে থেকে এনে খেতে হয়। শুধু চাল কেন, বাজারের কোন্ পণ্যটি আমদানি করে আনা হয় না?

এক চিমটি ধর্মীয় সুড়সুড়ি তৈরি করে গরিব দেশের মানুষকে অনেকভাবে নাচানো চলে। দেখছি!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×