প্রাইমারি শেষ করে হাই ইস্কুল এ পা দিয়াছি | নুতন ইস্কুল, নুতন নুতন নিয়ম | মেয়েদের জন্য আলাদা কমন রুম এর বেবস্থা | ক্লাসের সময়ে সার এর সাথে আসে আবার ক্লাস শেষে চলে যাই | ছেলেরা ক্লাস এ থাকে | একদিন এক সার ক্লাস এ আসলো, সাথে মেয়েরা | সবাই যার যার জায়গায় বসছে, আগের ক্লাস এ যে যেখানে বসেছিল | হঠাত এক মেয়ে - "সার আমাদের বসার বেন্চ এ ছেলেরা ধুলা দিয়ে রেখেছে" | সার বেন্চ এর কাছে যেয়ে সত্য সত্য ধুলা দেখতে পেলেন | সার আমাদের সবাইকে জিজ্ঞাসা করলেন - ধুলা কে দিয়াছে? কেও কিছু বলছে না | এক পর্যায়ে সবাইকে দাড়াতে বললেন | আমি বসা ছিলাম প্রথম বেন্চ এর প্রথম ছিট এ | অর্থাত, সার এর টেবিল এর কাছাকাছি | সার আমাকে ডেকে বললেন - অফিস থেকে ১ তা শক্ত মজবুত ছড়ি আনার জন্য | অফিসে গেলাম | বেছে বেছে শক্ত ছড়ি নিয়ে হাজির হলাম | ততক্ষণে কেও ধুলা দেয়ার কথা শিকার করেনি | সার বললেন ধুলা কে দিয়েছে না বললে সবাইকে শাস্তি দেয়া হবে | তাতেও কেও কিছু বলে না | আমার ভয় হচ্ছে | হাই ইশকুল এর সার এর মারার ধরন দেখেছি আগেই | তখনও খায়নি | কি হলো? কে দিল ধুলা? কার জন্য সবাই মার খাব? আদোও কি কেও ধুলা দিয়াছে? না দিলেই বা কেমনে আসল ধুলা? ইত্যাদি প্রশ্ন জাগছে মনে | এদিকে সার সবাইকে শাস্তি দেয়া শুরু করবে | শুরুতেই আমি | মার শুরু হচ্ছে | সার মারার জন্য ছড়িটা উপরে উঠিয়েছেন | ছড়িটি আমার শরীরের কোথায় পড়বে তা ভালোভাবে তাক করে নিয়ে ছড়িটি নিচে নামানো শুরু করেছেন | এমন সময় আমার সব প্রশ্নের ১ টা উত্তর মাথায় আসল | সঙ্গে সঙ্গে চিত্কারের মত করে বলে উঠলাম - "সার, সার , থামেন সার" | সার এর হাতের ছড়িটি থেমে গেল | আমি বললাম - সার এমন তো হতে পারে, আগের ক্লাস শেষে যাওয়ার সময় মেয়েদের নিজেদের পায়ের ধুলা বেন্চ এ পড়েছে | আমার কথার সাথে ২/১ জন সমর্থন জানালো | সার আর কাওকেই মারলেন না | সবাই আমাকে বলেছিল- "তুই আমাদের বাচালি" |
আলোচিত ব্লগ
ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।