somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডন এ খাবার কড়চা

২১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লন্ডনে প্রায় সাড়ে ১০ বছর এর উপর হয়ে গেল, সেই প্রথম বছরের পর থেকেই কেন যেন দেশে ফেরার চিন্তা শুরু করেছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে সেই সুযোগ এনে দেয়নাই, আব্বা না ফেরার দেশে চলে যাওয়ার পর আর দেশে যেতে পারি নাই , আম্মা ৬ মাস লন্ডন এ ৬ মাস বাংলাদেশে থাকার কারনে দেশে যাই এখন অনেক কম, যাই হোক, লন্ডনে আমি যেখানেই যাই ভালো সুস্বাদু খাবার খুজি ,কিন্থু আমি কিন্তু খাদক না, অনেক কম খাই ,আমি ‘ভোজন রসিক’ না হলেও খেতে খুব পছন্দ করি।আজকে প্রথমেই খাবারের কথা বলবো, তার পরে মানুষ গুলা নিয়ে লিখবো , লন্ডনে বাংলাদেশের সব কিছু পাওয়া যায় বলে একটা সুনাম আছে। এবং কথা সত্য। গরুর বট, শুটকি মাছ/ভর্তা, কচুর মুখি, বম্বে মরিচ, পান, সুপারি, বাংলাদেশি বেনসন, গোল্ডলীফ, প্রাণের চানাচুর, বম্বে চানাচুর সবই পাওয়া যায় এবং বেশ সহজলভ্য। দাম কিছু ক্ষেত্রে ঢাকার থেকে কম, বিশেষ করে ইলিশ মাছ আর গরু-ছাগলের কলিজা। ব্রিক লেনকে বলা হয় ”কারি সিটি” এর কারণ এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তাই ব্রিকলেন দিয়ে সুরু করবো আজ,এ পাড়ার শুরু ক্লিপটন দিয়ে তাদের খাবার খুব বাজে এবং দাম অনেক বেশী , এটা বাংলাদেশি মালিকের এবং ৯৯% স্টাফও বাংলাদেশি হওয়ায় সহজে মুনাফা লাভের কারনে এই অবস্তা কিন্তু এক সময় অনেক ভাল মানের খাবার করতো ওরা , তবে ব্রিকলেন খেতে গেলে আপনি আসলে বাংলা খাবারের স্বাদ পাবেননা, যেমনটা আমি মনে করি, চাইনিজরা আমাদের দেশের চাইনিজ রেস্টুরেন্ট এ গেলে তেমন একটা মজা পাবেনা। কারণ, ওই চাইনিজ খাবার গুলো কিন্তু আমাদের স্বাদে বানানো। তাই চাইনিস রেস্টুরেন্ট গিয়ে শুরু তে আমার মোটামুটি সমস্যায় পড়তে হতো ,এখন মনে হয় অনেক মজা আসলে চাইনিস ,জাপানিস খাবার। বাংলা টাউন ব্রিকলেন এর আরেক নাম, বাংলার স্বাদের খাবার ও পাওয়া যাই যেমন সোনারগাঁও রেস্টুরেন্ট বাংলাদেশি বাফে করে মাত্র ৬,৯৫ পাউন্ডে, বাংলা গ্রিল এ পাবেন সব রকম ভর্তা ,শুটকি মাছের ভর্তা তাদের সেরা আইটেম ,তা ছারা সব রকম বাংলাদেশী কারি পাবেন এখানে ,তাদের রুটি অনেক মজা তুল তূলে ছোট বাবু দের গালের মতো হা হা , আমি এবং পারভেজ ভাই আমার বন্ধু এবং বড়ো ভাই একদিন তো ৫ টা রুটি খেয়ে ফেললাম ডাল এবং গরু গোস্ত দিয়ে। এরপর একদিন গেলাম গ্রাম বাংলায়, এখানকার খাবারের মান অনেকটা ফেরী কিংবা লঞ্চের মত। অবশ্যই স্বাদ ওইরকম না তবে খারাপ বলা যাবেনা। কোয়েল পাখি পাবেন, পাবেন ইলিশ মাছের ডিম শিমের বিচি দিয়ে, সাথে আছে মগজ ভুনা এবং দেশি ভাবে রান্না করা গরুর গোস্ত। ঝাল, তেল এবং মশলা পরিমাণের চাইতে অনেক বেশি হইলেও অত খারাপ বলবোনা। তবে আমার পেটের পিরা হয়ে ছিলো , একটু সামনে গেলে প্রেম প্রীতি রেস্টুরেন্ট তাদের খাবার ভালো মানের কিন্তু এটা ব্রিটিশ দের জন্য মতো স্বাদে বানানো তবে মানসম্মত খাবার , তাদের তান্দুরি মুরগী অনেক মজা , তবে ব্রিকলেন এ অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু তাদের সস্তা মুনাফা লাভের চেষ্টা টা বেশি ,সেবা দেয়ার চেয়ে ,তার পর আছে দালাল দের গ্রাহক দরার প্রবনতা ,তবে এসব কিছুর কারনে আস্তে আস্তে বাংলাদেশি রেস্টুরেন্ট গুলি বন্ধ হয়ে অন্ন দেশের খাবারের দোকান গুলি ভালো করছে । ব্রিকলেন এ ইহুদি দের প্রভাব অনেক আগে থেকে কারন একসময় ইহুদি দের শহর ছিল এটা । ইহুদি ব্রিকলেন বাগেল বেকারি , এদের বাগেল ঐতিহাসিকভাবে বিখ্যাত , মানুষ লাইন দরে তাদের খাবার কেনার জন্য, তা ছাড়া অফ ব্রিকলেন ওপেন মার্কেট এ বীফ বার্গার করে সেটা এ খুব মজা ,তা ছারা রবি আর শনি বার The Old Truman Brewery নিচে খাবার মেলা হয় পৃথিবীর বৈচিত্র্য খাবার এর স্টোল নিয়ে বসে অনেকে, তাদের খাবার মান অনেক ভালো ,তবে হালাল-হারামের ভেজাল বাদ দিলেও খাবার বৈচিত্র্য আছে। ব্রিকলেন থেকে বের হয়ে ক্যামব্রিজ হিথ থেকে বারক্লেস ব্যাংক মোর এ আসলে আছে কলাপাতা বাংলাদেশি রেস্টুরেন্ট অনেকেই বলেন কলাপাতার মান আগের মত নেই, তবে আমি বলবো, বাকি সবগুলার চাইতে অনেক অনেক ভাল। সবচাইতে ভালো জিনিস এখানে বাকি গুলার মত হিন্দি গান বাজায় না। সুন্দর সুন্দর বাংলা গান বাজায়। চটপটি, ফুচকা, হালিম, খিচুড়ি, গরুর বট এমনকি ইলিশ পোলাও পাওয়া যায় রোজার মাসে ইফতার পাওয়া যায় ,তবে ওখানে কিছু পরিচিত কাস্টমারদের আলাদা সার্ভিস দেয়া হয় যা বাকিদের চোখে লাগার মত, তাদের ব্যবহার ভালো না ,তাই দিনে দিনে গাহক কমে যাছে , আমার অন্যতম পছন্দের খাবারের দোকান ঢাকা বিরিয়ানি , তাদের কাচ্চি বিরিয়ানি অনেক মজা , তবে সেবা অনেক খারাপ । হাজী নান্না বিরিয়ানি সার্ভিস যত খারাপ, খাবারের মান তার চাইতেও অনেক খারাপ। জীবনে কাচ্চি বিরিয়ানি দেখেছে কিনা জানিনা। তারপরে এই বাজে বস্তা পচা বিরিয়ানির জন্য। সবাইকে অনুরোধ করবো দয়া করে নান্নাতে গিয়ে টাকা এবং পেট সেই সাথে নিজে একটা ভালো মুডে থাকলে সেটা নষ্ট করবেননা। ইদানিং অনেক সস্তা বাংলাদেশি রেস্টুরেন্ট হয়েছে তাদের মদ্দে ক্যাফে ইস্ট লন্ডন- খাবারের দাম শুনবেন?? মাত্র ৩,৫০ পাউন্ড এ আপনি পাচ্ছেন ডাল, ভাত, আলুর ভর্তা, সালাদ এবং পছন্দের তরকারি। গরু, মুরগী, তেলাপিয়া, রুই, বিভিন্ন ধরণের ভর্তা পাওয়া যায় খুব সুলভ মূল্যে। সার্ভিস এবং খাবারের মান আমার কাছে খুব ভালো মনে হয়েছে না , তা ছারা চিকেন চিপস এর দোকান ত আছে ,তবে খাবার মান অনেক খারাপ ।সামনের পর্বে লন্ডন এর অন্য পাড়ার গল্প নিয়ে আসবো , সেই সময় পর্যন্ত সাথেই থাকুন ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

×