২০০৭ সালে আফগান সরকার চায়না সরকারের এক কোম্পানির সাথে এক চুক্তির মাধ্যমে ৩০ বছরের লিজ প্রদান করে তামা উত্তোলনের জন্য।
তামা উত্তোলনের জন্য খনন কাজ শুরু করলে শ্রমিকেরা এখানে প্রায় ১০০ একর এলাকা জুড়ে বৌদ্ধ নিদর্শন খুজে পায়। যেখানে প্রায় ডজন খানিক বৌদ্ধ বিহার, বুদ্ধ মুর্তি ও পুরাতন শিলালিপি পাওয়া যায়।
আন্তজার্তিক মহলের চাপের কারণে ২০০৯ সালে প্রত্নতাত্বিক বিভাগকে তিন বছরের জন্য দেয়া হয় খনন কাজ পরিচালনার জন্য। কিন্তু প্রত্নতাত্বিক বিভাগ বলছে, এ কাজ সমাপ্ত করতে তিন বছরে সম্ভব হবে না। প্রয়োজন প্রায় ৩০ বছর। এবং প্রয়োজন আরা খনন যন্ত্র।
এদিকে ঐতিহাসিক স্থানটি খনন করার জন্য প্রত্নতত্ত্ববিদদের বেঁধে দেওয়া সময় ২০১২ইং সালের ডিসম্ভর মাসেই শেষ হচ্ছে।
এই বৌদ্ধ নিদর্শনকে রক্ষা করার জন্য ইউনেস্কো (UNESCO) প্রতিবাদ স্বাক্ষর সংগ্রহ করছে।
আসুন সবাই ইউনেস্কোর (UNESCO প্রতিবাদে সংহতি জানিয়ে, বিশ্বের এই ঐতিহাসিক পুরানো নিদর্শনটি রক্ষা করি। সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না হলে বিশ্বে একটি অতি পুরনো বৌদ্ধ নিদর্শন হারিয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে।
আপনার প্রতিবাদের আবেদন লিপি প্রেরণে জন্য এই লিংক অনুসরণ করুন।
লেখাটি গতকাল dhammainfo.com এ প্রকাশিত।
নিচে দেখুন আরো কিছু স্থির চিত্র...।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



