কেন ভালো থাকতে পারছি না ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা ভালো নেই, আপনি ভালো আছেন? ভালো থাকতে চাইলেই এখন আর ভালো থাকা সম্ভব হচ্ছে না। একটা সমাজে খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি। তার পরও কেন সমাজটা এতো বিদঘুটে জানি না। মনটা খুব খারাপ, মেজাজ খারাপও বলা যায়। অনিচ্ছা সত্বেও সিএনজি চালকের সাথে চেচামেচি করেছি। কখনোই রিক্সা, বাস, সিএনজি ইত্যাদিতে ভাড়া নিয়ে দ্বিতীয় কথা বলি না। সন্ধ্যার পর আগারগাঁও মোড় থেকে মহাখালী আসার জন্য দাঁড়িয়ে ছিলাম অনেক সময়। কোন উপায় পাচ্ছিলাম না। একটা সিএনজি এলো, হাত তুলে দাঁড় করালাম। মামা যাবেন? কই যাইবেন? মহাখালী। ১৮০ টাকা। এমনিতেই অনেক্ষণ দাঁড়িয়ে থেকে মেজাজটা একটু খিটমিট করছে। তার উপর এই ভাড়া শুনে যে অজান্তেই পায়ের রক্ত মাথায় উঠে গেল। শুরু করলাম আগডুম বাগডুম। বেচারা দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, না চাইলে কি আপনি দিবেন। হয়ে গেল আরো দু'এক বচন। এদিকে আমার হাতে সময় খুব বেশি ছিল না। সাড়ে নয়টায় ঘর থেকে বেরিয়েছি। ১১টার আগে পৌঁছতে হবে। এতক্ষণে দশটা চল্লিশ বাজে। অন্য কোন উপায়ও ছিল না। আগামী দিন হরতাল। সবাই ঘরে ফিরতে ব্যস্ত।
কেন এমন? আমিতো এমনটা চাইনি। আমরা কেন ভালোভাবে বাঁচতে পারবো না? আমার জানামতে এমন কোন অপরাধ আমি করিনি। তাহলে কেন এমন? কেন আমি সময়মতো নির্বিঘ্নে আসতে পারলাম না। দেশটা কেন শান্তিপূর্ণ নয়? স্বাচ্ছ্যন্দে কেন চলতে পারি না? আমিতো কোন দোষ করিনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন