রবীন্দ্রনাথের একটা গান আছে- সবাই জানেন- “ কি গাব আমি কি শুনাব আজি আনন্দধামে”। একই অবস্থা এখন আমারও। ভাবছি, ব্লগের শুরুতে ঠিক কি লিখব?
আমি এক নিতান্ত ক্ষুদ্র মানুষ। নিজের মত খাই-ঘুমাই-চলি আর স্বপ্ন দেখি। যদিও স্বপ্নগুলো কোন কাজের কিছু না, বাস্তব সম্মতও না, তবু এই আমার জগত। সেই আমি কাকে কি বলব- কিই বা লিখবো? দেখি তবু চেষ্টা করে। আমার মতোই হোক আমার ব্লগ; যদি কারো ভালো লেগে যায়- তো মন্দ কি?
ব্লগ জিনিষটার প্রতি আগ্রহ আমার অনেক দিনেরই। তবে সময় এবং সুযোগ না হবার কারণে এতদিন ঠিক শুরু করা হয়নি। একই জায়গায় এতো এতো মানুষের চিন্তা-ভাবনা একনজরে পেয়ে যাওয়া- আমার কাছে এক বিশাল ব্যাপার বলেই মনে হয়।
যদিও, আশাহত হতে হয় অনেক সময়ই;
তবুও স্বপ্ন দেখি
এবং সবচেয়ে বড় স্বপ্ন- সবার মন-মুখ একই কথা বলবে।
জানি, এসব হয়তো আকাশকুসুম-স্বপ্নবিলাস, তবু স্বপ্ন দেখতে দোষ কি?
সবাইকে স্বাগতম আমার ব্লগে।
*(রিপোস্ট প্রথম পাতায় সবাই দেখার বাসনায়)
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৪ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




