somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিলিক্‌স থেকেঃ ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

২০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ মুজিবের শাসনামলের সময়ে ঢাকা থেকে পাঠানো অনেক তারবার্তা কিছুদিন আগে ফাঁস করে দিয়েছে উইকিলিক্‌স।

১৯৭৪ সালের ১৫ জানুয়ারি,মঙ্গলবার সকাল ১০:২৫ এ নিম্নের বার্তাটি পাঠানো হয়।



ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

সারমর্মঃ ২০শে জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামীলীগ এবং জাসদের মধ্যে মুখোমুখি অবস্থান এড়াতে বাংলাদেশ সরকার ১৪ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ শহরে সকল প্রকার জনসভা-সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামীলীগ এটা মেনে চলতে সম্মত হলেও জাসদ নেতৃবৃন্দ সরকারকে ৯০ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে “নিষিদ্ধকরণ” আদেশ রদ করার জন্য। যদি ১৮ জানুয়ারির মধ্যে এই আদেশ বাতিল না করা হয় তাহলে জাসদ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
(সারমর্ম শেষ)

১, অপরাধ সম্পর্কিত বিধিমালার পরিচ্ছদ-১৪৪ ধারার অধীনে, একই স্থানে,একই সময়ে একাধিক রাজনৈতিক দল মিছিল করতে চাইলে “জনশান্তি ও নিরাপত্তায় হানি ঘটবে” এই বোধ থেকে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই আদেশ জারি করেছেন। বিশেষ করে, এই আদেশের মাধ্যমে যেকোন স্থানে যেকোন ধরনের মিটিং, র্যা লি,মিছিল কিংবা আধিপত্যের ব্যাপারে সম্পূর্ণ নিষোধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সাথে পাঁচজন বা এর বেশি মানুষের জমায়েত কিংবা আক্রমণাত্মক কোন ধরনের অস্ত্র বহন অথবা এমন কিছু বহন যাতে অন্য ব্যক্তি বা সম্পত্তির উপর আঘাত করা যেতে পারে তা বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর সাথে সংযুক্ত একটি প্রেস নোটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে যে ২০ জানুয়ারি সঙ্ঘর্ষপূর্ণ মিছিল আহ্বান করে একটি রাজনৈতিক দল (পড়ুন জাসদ) বিশৃংখলার দিকে এগিয়ে গিয়ে জনমনে উদ্বেগ আর সংশয় তৈরি করছে, সেই সাথে আইন-শৃংখলার জন্য ও হুমকি ডেকে এনেছে। এমতাবস্থায়, জনগণের বৃহত্তর স্বার্থ নিশ্চিতকরণে সরকার কোনভাবেই শান্তির প্রতি আঘাতকে মেনে নিতে পারে না।

২, আশানূরূপভাবেই, আওয়ামীলীগ এই নিষোধাজ্ঞা মেনে নিয়েছে শুধুমাত্র তাদের আফসোস রয়ে গিয়েছে এই ভেবে যে এতে তাদের নেতাকর্মীদের বর্ণাঢ্য র্যা লিতে অংশগ্রহণ করার মাধ্যমে দ্বি-বার্ষিক সভাতে অংশগ্রহণের সুযোগটা হাতছাড়া হয়ে গেল। অপরদিকে তুলনামূলক সংক্ষেপ এবং প্রশমিত সংবাদ সম্মেলনে, জাসদ নেতা আব্দুর রব এবং এম এ জলিল ৯০ ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত উহ্য করতে সরকারের কাছে দাবি জানান। রব এটাকে “অগণতান্ত্রিক” আখ্যায়িত করে বলেন যে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধুমাত্র জাসদের মিটিংকে রুখে দিতে। ১৪ জানুয়ারি পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জাসদ এর আগেও কয়েকটি স্থানীয় মিটিং বাতিল করেছে, তবে ঐদিন বাধা না থাকলে জাসদ শান্তিপূর্ণভাবে “প্রতিরোধ দিবস” পালন করবে। যদিও ঢাকায় প্রোগ্রামটি নির্ভর করছে সরকারের মর্জির উপর তবে সারাদেশের অন্যত্র এটা পূর্বের ঘোষণা অনুযায়ী চলবে বলে জানিয়েছেন জাসদ নেতারা।
৩, যদিও ঢাকায় সব ধরনের জনসমাগম বন্ধ করে মুজিব সরকার রাজনৈতিক অবস্থার নিয়ন্ত্রণের উপর তাদের আধিপত্য প্রদর্শন করেছে তবুও এর বিনিময়ে তাকে ছাড়তে হয়েছে আওয়ামীলীগের র্যাপলি এবং সেই সাথে এই সিদ্ধান্ত জাসদের মতন রাজনৈতিক অনভিজ্ঞ দলকে দেশের স্থিরতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হুমকিতে পরিণত করেছে এবং এটি করছে স্বয়ং সরকার নিজে। এদিকে, নিষেধাজ্ঞায় এখনও সায় না দিলেও এরকম খবর শুনতে পাওয়া যাচ্ছে যে “মধ্যবর্তী”র সাহায্যে এই ব্যাপারে সরকারের সাথে সমঝোতায় পৌঁছাতে চাচ্ছে জাসদ। চিন্তনীয় যে,এটাই হতে পারে আওয়ামীলীগ এবং জাসদের মধ্যে উভয়ের একসাথে অস্তিত্ব রক্ষার শেষ একমাত্র ধাপ। তথাপি,এই নিষেধাজ্ঞা জাসদের কর্মসূচিকে অনেকাংশে বেগবান করেছে। এটা জাসদকে মুজিবের “গণ-বিরোধী” শাসন এবং দমনমূলক বাহিনীর বিরুদ্ধে ক্যাম্পেইনে আরেকটি রসদ যোগালো এবং সেই সাথে দুই দলের মুখোমুখি অবস্থানের ঝুকি ও ক্ষমতাকে টেনে রাখার লড়াইকে আরও অবধারিত করে তুলল। আমরা তারপরও ২০ জানুয়ারি ঢাকায় তেমন গোলযোগ প্রত্যাশা করিনা,কিন্তু ‘প্রতিরোধ দিবস’ এর ডাক এখন পুরো দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং আমরা নিশ্চিন্তভাবে ভয়ানক সঙ্ঘর্ষের সম্ভাবনাকে নাকচ ও করতে পারি না,বিশেষ করে,নিপীড়িত উত্তর এবং দক্ষিণ অংশের এলাকাগুলোতে।

৪, দেশের এই সংকটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে,মুজিব প্রথমবারের মতো নিজের দলের শক্তির উপর ভরসা না করে ১৪৪ ধারা জারির মাধ্যমে একটা প্রথাগত প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন। মুজিব যে নিজের দলের বিশৃঙ্খল অবস্থা উপলব্ধিবশত শাসনকালীন তার সীমাবদ্ধতা বুঝেছেন এবং সেটাকে থামিয়ে দিতে রাষ্ট্রীয় বিধিমালাকে ঢাল হিসেবে যথা প্রয়োগের গুরুত্ব দেখিয়েছেন; এটা একটা নতুন দিকের নির্দেশ করছে।

৫, যদিও, ৩ ফেব্রুয়ারির পর নিষেধাজ্ঞা বর্ধিত করার কোন কারণ দেখানো হয়নি, তারপরও, ৩ সপ্তাহের একটা পিরিয়ড প্রায় কাছাকাছি মিলে যায় সংসদের শীতকালীন অধিবেশনের সাথে এবং সেই সাথে প্রাণচঞ্চল আওয়ামী যুবলীগের জাতীয় কনভেনশন যেটা চলবে ১-৩ ফেব্রুয়ারি সেটাকেও সুচারুরূপে সম্পন্ন করার সুযোগ দেয়।



------------------------------------------------------------

মূল লিক্‌সঃ PUBLIC MEETINGS BANNED IN DACCA



বিঃ দ্রঃ দেখেছেন? সব পরিবর্তন হলেও "শেখনামা" আর "আওয়ামীলীগ নামা" পরিবর্তন হয়না কখনো !!!! বর্তমান অবস্থার সাথে মিলিয়েই দেখুন,কি ১৯৭৪ ! আর কি ২০১৩ ! সব তো একই...
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×